দেশবার্তা প্রতিবেদক

সারাদেশ

2025-10-27T12:48:58+00:00
2025-10-27T16:14:14+00:00
রোববার ● ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

রোববার ● ২ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
আগারগাঁও থেকে ফার্মগেট পর্যন্ত তীব্র যানজট
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ১২:৪৮ পিএম  আপডেট: ২৭.১০.২০২৫ ৪:১৪ পিএম
রাজধানীর আগারগাঁও থেকে ফার্মগেট পর্যন্ত সড়কে সোমবার সকাল থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মেট্রোরেলের একাংশ বন্ধ থাকা এবং যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকায় সড়কজট বেড়ে যায়।

সরেজমিনে দেখা গেছে, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরেবাংলা নগরের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে সকাল থেকেই বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হন। তাদের মিছিলের কারণে বিজয় সরণীর উড়োজাহাজ সিগনালে যান চলাচল ব্যাহত হয়। এছাড়া উড়োজাহাজ সিগনাল থেকে চন্দ্রিমা উদ্যানে যাওয়ার সড়কও বন্ধ থাকে।

অন্যদিকে, ফার্মগেট মেট্রো স্টেশনের সংলগ্ন মেট্রোরেল লাইনের একটি অংশ থেকে বিয়ারিং প্যাড পড়ে যাওয়ায় আগারগাঁও থেকে শাহবাগ পর্যন্ত মেট্রোরেল চলাচল দীর্ঘ সময় বন্ধ ছিল। এতে বিকল্প সড়কে যানবাহনের চাপ কয়েকগুণ বেড়ে যায়, যার ফলে আগারগাঁও থেকে ফার্মগেট পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়।

তবে বেলা ১১টার পর থেকে মেট্রোরেলের পুরো রুটে চলাচল স্বাভাবিক হয়।

মিরপুর থেকে কারওয়ান বাজারগামী বেসরকারি চাকরিজীবী ইমতিয়াজ বলেন, মেট্রোরেল থাকায় প্রতিদিন যাতায়াত অনেক সহজ ছিল। কিন্তু আজ বন্ধ থাকায় যাত্রীচাপ বেড়েছে। আগারগাঁও থেকে খামারবাড়ি আসতেই লেগেছে এক ঘণ্টা, যেখানে মেট্রোরেলে লাগে মাত্র পাঁচ মিনিট।

এদিকে যানজট নিয়ন্ত্রণে রাখতে হিমশিম খাচ্ছেন ট্রাফিক পুলিশ সদস্যরা। বিজয় সরণী উড়োজাহাজ সিগনালে দায়িত্বে থাকা ট্রাফিক বিভাগের এসি জাকির হোসেন বলেন, একদিকে মেট্রোরেল বন্ধ, অন্যদিকে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী—এই দুই কারণে সড়কে যানবাহনের চাপ বেড়েছে। আমরা যান চলাচল সচল রাখতে সর্বোচ্চ চেষ্টা করছি।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

জয়পুরহাট-নওগাঁর বিএনপি নেতাদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়
মধ্যপ্রাচ্য ছাড়তে প্রস্তুত থাকতে মার্কিন নাগরিকদের সতর্কবার্তা
স্পাইডার-ম্যানের ভিলেন হয়ে নজর কাড়লেন স্যাডি সিঙ্ক
কুড়িগ্রামে সাত দিনব্যাপী জেলা বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠিত
দুর্নীতির পুরোনো জালে আটকে গেল জুলাইয়ের স্বপ্ন

সর্বাধিক পঠিত 

‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
সেপ্টেম্বরে বিশ্বব্যাপী ‘ননভায়োলেন্স মার্চ’
অনুশীলন টাইগার লাইটনিং-২০২৬ সমাপ্ত
শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]