অভিনব কায়দায় বিদেশি মদ পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২৮ বোতল বিদেশি মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার গভীর রাতে উপজেলার চান্দুরা বাইপাস এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এসব মদ জব্দ করা হয়।
বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. জাব্বার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সিলেট থেকে ঢাকাগামী বাসের লাগেজ বক্সে থাকা সিএনজির (কম্প্রেসার) মেশিনের ভিতরে লুকানো অবস্থায় বিদেশি মদ পাওয়া যায়।
জব্দ করা মদের বাজারমূল্য প্রায় ৪৪ হাজার টাকা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে অবহিত করে মদগুলো ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।