মৌলভীবাজারে আমন ধানের মাঠ এখন সবুজ গালিচা

মৌলভীবাজার প্রতিনিধি

সারাদেশ

মৌলভীবাজারের বিস্তীর্ণ মাঠজুড়ে এখন আমন ধানের সবুজ গালিচা। কয়েক দিনের মধ্যেই এই সবুজ মাঠ সোনালি রঙে রূপ নেবে,

2025-11-11T14:37:18+06:00
2025-11-11T14:37:18+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
মৌলভীবাজারে আমন ধানের মাঠ এখন সবুজ গালিচা
ফলন ভালো হওয়ার আনন্দ কৃষকের মুখে
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ২:৩৭ পিএম 
মৌলভীবাজারের বিস্তীর্ণ মাঠজুড়ে এখন আমন ধানের সবুজ গালিচা। কয়েক দিনের মধ্যেই এই সবুজ মাঠ সোনালি রঙে রূপ নেবে, শুরু হবে আমন ধান কাটা। কৃষক–কৃষাণীরা তাই এখন ব্যস্ত সময় পার করছেন ধান তোলার প্রস্তুতি নিয়ে—উঠোন তৈরি, ধান রাখার গোলা সংস্কার, শ্রমিক সংগ্রহ থেকে শুরু করে প্রতিদিন খেতে গিয়ে ধানের গতি-প্রকৃতি দেখে আসছেন তারা।

চলতি মৌসুমে অনুকূল আবহাওয়া ও সময়মতো বৃষ্টিপাত হওয়ায় জেলায় আমন ধানের ফলন ভালো হয়েছে। মাঠজুড়ে বাতাসে দোল খাচ্ছে সোনালি শীষ, ভেসে বেড়াচ্ছে ধানের মৌ মৌ গন্ধ। মনু, ধলাই, হাকালুকি ও কাওয়াদীঘি হাওরপারের কৃষকদের মুখেও এখন স্বস্তির হাসি।

জেলা কৃষি বিভাগ জানিয়েছে, এ মৌসুমে জেলায় ৯৮ হাজার ২০ হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। জলাবদ্ধতার কারণে ১৫ হেক্টর জমিতে চাষ হয়নি। 
কৃষি বিভাগের হিসেবে এবার ধান উৎপাদন হবে প্রায় ১ লাখ ৪১ হাজার ১৫৭ মেট্রিক টন। কৃষকরা বলছেন, কয়েক বছর পর এবার রোদ-বৃষ্টির ভারসাম্য থাকায় ফলন বেশ ভালো।

রাজনগর, কমলগঞ্জ, কুলাউড়াসহ জেলার সাত উপজেলার হাওর-বাঁওড়ের মাঠে এখন হেমন্তের রোদে ঝলমল করছে সোনালি ধান। মাঠ ঘুরে এবং কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়- এবার নতুন জাতের ব্রি ধান–১০৩ লাগানোর ফলে অনেক খেতেই ফলন তুলনামূলক বেশি হয়েছে।

কমলগঞ্জের শ্যামেরকোনা গ্রামের কৃষক আব্দুল আহাদ বলেন, ফলন ভালো হওয়ায় ২৫ বিঘা জমি থেকে ৪৫০ মণ ধান গোলায় তোলার আশা করছি।

রাজনগরের বালিসহস্র গ্রামের মোস্তফা মিয়া বলেন, বন্যার পর পলি জমায় জমি উর্বর হয়েছে। এবার খেতে সোনালি ধান দেখে মন ভরে গেছে।

ঘরগাঁও গ্রামের আব্দুর রহীম জানান, তিনি ৮ বিঘা জমিতে নতুন জাতের বি-১০৩ লাগিয়েছেন, ফলন তার প্রত্যাশার চেয়েও ভালো।

মৌলভীবাজার কৃষি অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. জালাল উদ্দিন বলেন, চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে। 

তার প্রত্যাশা, প্রতি হেক্টরে গড়ে সাড়ে চার মেট্রিক টন ধান উৎপাদন হবে, মোট উৎপাদন দাঁড়াবে প্রায় ৪ লাখ ৪১ হাজার ১৫৭ মেট্রিক টন।

সব মিলিয়ে মৌলভীবাজারের মাঠ এখন সোনালি ফসলের অপেক্ষায়। কৃষকের ঘরে নতুন ধানের হাসি ফুটতে আর বেশিদিন বাকি নেই।

প্রতিনিধি/একে


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]