দেশবার্তা ডেস্ক

সারাদেশ

2025-12-17T13:15:58+00:00
2025-12-17T16:06:32+00:00
রোববার ● ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

রোববার ● ২ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
শিক্ষার্থীর মৃত্যু: ফার্মগেটে ব্লকেড কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে পুলিশ
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ১:১৫ পিএম  আপডেট: ১৭.১২.২০২৫ ৪:০৬ পিএম
তেজগাঁও কলেজের ছাত্রাবাসে সংঘর্ষে আহত হয়ে শিক্ষার্থী সাকিবুল হাসান রানার মৃত্যুর ঘটনায় বিক্ষোভ ও ব্লকেড কর্মসূচি ঘিরে ফার্মগেট এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। একইসঙ্গে কলেজের সামনেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় সরেজমিনে দেখা গেছে, তেজগাঁও কলেজের প্রধান ফটক ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। কলেজের সামনে, ফার্মগেটমুখী সড়ক এবং আশপাশের গলি এবং ফার্মগেট মোড়েও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।

শিক্ষার্থীরা জানান, ঘটনার পর চিহ্নিত আসামি থাকা সত্ত্বেও পুলিশ প্রথমে ৪৮ ঘণ্টা সময় চেয়েছিল। এরপর আরও ৪৮ ঘণ্টা পার হলেও মূল অভিযুক্তরা এখনো গ্রেপ্তার হয়নি। তাদের অভিযোগ, রাজনৈতিক চাপের কারণে প্রশাসন আসামিদের ধরছে না।

এ বিষয়ে তেঁজগাও কলেজ শিক্ষার্থী ফারহান আহমেদ বলেন, আমরা আজ ব্লকেড কর্মসূচি ঘোষণা দিয়েছিলাম। তবে আজ ব্লকেড করবো না। শুধু বিক্ষোভ মিছিলেই আমরা প্রতিবাদ জানাবো। এটি সুস্পষ্ট হত্যাকাণ্ড হলেও কলেজ প্রশাসন ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। আমরা প্রয়োজনে আন্দোলনের পরিধি আরো বাড়াবো। তবে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।

এর আগে, গত ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে মাদক সেবনকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত তিনজন শিক্ষার্থী আহত হন। আহতদের মধ্যে উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র সাকিবুল হাসান রানা গুরুতর আহত হন। পরে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। চার দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর ১০ ডিসেম্বর বেলা সাড়ে ১২টায় তার মৃত্যু হয়।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

জয়পুরহাট-নওগাঁর বিএনপি নেতাদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়
মধ্যপ্রাচ্য ছাড়তে প্রস্তুত থাকতে মার্কিন নাগরিকদের সতর্কবার্তা
স্পাইডার-ম্যানের ভিলেন হয়ে নজর কাড়লেন স্যাডি সিঙ্ক
কুড়িগ্রামে সাত দিনব্যাপী জেলা বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠিত
দুর্নীতির পুরোনো জালে আটকে গেল জুলাইয়ের স্বপ্ন

সর্বাধিক পঠিত 

‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
সেপ্টেম্বরে বিশ্বব্যাপী ‘ননভায়োলেন্স মার্চ’
অনুশীলন টাইগার লাইটনিং-২০২৬ সমাপ্ত
শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]