কাপ্তাই হ্রদে কায়াকিং করতে গিয়ে পর্যটকের মৃত্যু

রাঙামাটি প্রতিনিধি

সারাদেশ

রাঙামাটির কাপ্তাই হ্রদে কায়াকিং করতে গিয়ে পানিতে ডুবে মো. ইফরাত উদ্দিন (২৬) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে।শনিবার (২০

2025-12-20T17:02:23+06:00
2025-12-20T17:02:23+06:00
শনিবার ● ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

শনিবার ● ৫ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
কাপ্তাই হ্রদে কায়াকিং করতে গিয়ে পর্যটকের মৃত্যু
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৫:০২ পিএম 
রাঙামাটির কাপ্তাই হ্রদে কায়াকিং করতে গিয়ে পানিতে ডুবে মো. ইফরাত উদ্দিন (২৬) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে।
 
শনিবার (২০ ডিসেম্বর) সকালে জেলা সদরের বালুখালী এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, এদিন ভোরে বন্ধুদের সঙ্গে রাঙামাটিতে পৌঁছান ইফরাত উদ্দিন। পরে বোটযোগে আগে থেকেই বুকিং দেওয়া  রাঙামাটি সদর উপজেলাধীন বালুখালী এলাকার স্বর্ণদ্বীপ আইল্যান্ড নামের একটি রিসোর্টে যান তারা। সেখানে পৌঁছে সকাল সাড়ে ৯টার দিকে বন্ধুদের সঙ্গে কাপ্তাই হ্রদে কায়াকিং করতে নামেন। কায়াকিংয়ের সময় অন্য সবাই শরীরে লাইফ জ্যাকেট পরলেও ইফরাত উদ্দিন লাইফ জ্যাকেট পরেননি। একপর্যায়ে কায়াকিং করতে করতে ইফরাতের বহনকারী বোটটি ডুবে গেলে তিনি পানিতে তলিয়ে যান।

ঘটনার পরপরই বিষয়টি রাঙামাটি ফায়ার সার্ভিসকে জানানো হয়। ফায়ার সার্ভিসের লিডার গিয়াস উদ্দিনের নেতৃত্বে ডুবুরি দল  ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। পরে সকালে  কাপ্তাই হ্রদ থেকে ইফরাত উদ্দিনের মরদেহ উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছে রাঙামাটি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

তিনি পুরান ঢাকার দক্ষিণ ঢাকা সিটি কর্পোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের নাজিরাবাজার এলাকার বাসিন্দা ওয়াসিম উদ্দিনের ছেলে বলে জানা গেছে।

রাঙামাটি কোতয়ালী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মো. জসীম উদ্দিন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

গভীর জলে ইলিশ, খালি হাতে তীরে ফিরছেন জেলেরা
তিন বাহিনীর একক প্রধান হলেন পাকিস্তানের সেনাপ্রধান
কাস্টিং কাউচ ও পারিশ্রমিক বৈষম্য নিয়ে মুখ খুললেন শ্রেয়া ঘোষাল
ঘুষ বাণিজ্যের অভিযোগে আলোচনায় হালিশহর বিআরটিএ কার্যালয়
নারীদের স্বাবলম্বী করতে ঢাকায় সেলিনা মনিরের ব্রাইডাল মাস্টারক্লাস

সর্বাধিক পঠিত 

বিটিভির সর্বোচ্চ গ্রেডের শিল্পীর মর্যাদা পেলেন ভোলার শুভ্রদেব মনির চৌধুরী
আদালত থেকে লাফ দিয়ে পালানো সেই আসামি গ্রেপ্তার
‘স্পর্শ করলেই গায়েব বিশেষ অঙ্গ’ গুজবে প্রাণ গেছে ৮০ জনের
ঘুষ বাণিজ্যের অভিযোগে আলোচনায় হালিশহর বিআরটিএ কার্যালয়
বাংলাদেশ প্রেসক্লাব পঞ্চগড় জেলা শাখার নতুন সভাপতি বাসেত, সম্পাদক রিপন
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]