কাপ্তাই হ্রদে পর্যটকবাহী নৌকা ডুবি, অল্পের জন্য রক্ষা পেল পর্যটকরা

রাঙামাটি প্রতনিধি

সারাদেশ

রাঙামাটির কাপ্তাই হ্রদে ১৯জন পর্যটক বহনকারী একটি নৌকা (ইঞ্জিনচালিত) উল্টে গেলে সকল পর্যটক পানিতে পড়ে যায়। তবে অল্পের

2025-12-26T16:24:52+06:00
2025-12-26T16:24:52+06:00
শনিবার ● ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

শনিবার ● ৫ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
কাপ্তাই হ্রদে পর্যটকবাহী নৌকা ডুবি, অল্পের জন্য রক্ষা পেল পর্যটকরা
রাঙামাটি প্রতনিধি
প্রকাশ: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ৪:২৪ পিএম 
রাঙামাটির কাপ্তাই হ্রদে ১৯জন পর্যটক বহনকারী একটি নৌকা (ইঞ্জিনচালিত) উল্টে গেলে সকল পর্যটক পানিতে পড়ে যায়। তবে অল্পের জন্য সকলে প্রাণে রক্ষা পেয়েছেন।

বৃহস্পতিবার (২৫ডিসেম্বর) বিকেলে রাঙামাটির শীলছড়িমুখ রাঙাব্যাস ক্যাম্পের নিকটবর্তী এলাকায় নৌযানটি উল্টে যায়।
নৌকা ডুবির ভিডিওটি সামাজিক যোগযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে চারদিক ঘটনাটি জানাজানি হয়। ভিডিওটিতে দেখা গেছে ডুবে যাওয়া নৌকাটিতে নারী-শিশু ছিলো।

ঘটনার প্রত্যক্ষদর্শী রূপায়ণ চাকমা বলেন, দুর্ঘটনায় কবলিত নৌযানটি সুবলং পর্যটনকেন্দ্র থেকে রাঙামাটি শহরে ফিরছিল। পর্যটকদের বেশির ভাগই নৌকার ছাদে অবস্থান করেছিলেন। কারো সাথে লাইফ জ্যাকেট ছিলো না। নৌযানটি রাঙাব্যাশ ক্যাম্পের কাছে এসে উল্টে যায়। ধারণা করা হচ্ছে, চালকের অদক্ষতার কারণে দুর্ঘটনাটি ঘটেছে।

রূপায়ণ চাকমা আরও বলেন,দুর্ঘটনার পরপরই আমরা দুটি স্পিডবোট দিয়ে কয়েকজনকে উদ্ধার করেছি। এছাড়া ওই পর্যটকদের উদ্ধারে পাশে থাকা কয়েকটি নৌযানও দ্রুত এগিয়ে এসে পর্যটকদেও উদ্ধারে সহযোগিতা করেছে।

পর্যটক উদ্ধারে অংশ নেওয়া ‘এম এল সুমি’ লঞ্চটির মাস্টার মো. কামাল বলেন, নৌযানটিতে পর্যটকদের দুটি দলের ১৯জন ছিলেন। এর মধ্যে চারটি শিশু। ওই পর্যটকেরা পাবনা ও চট্টগ্রাম থেকে রাঙামাটিতে বেড়াতে এসেছেন। দুর্ঘটনার পর সবাইকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের রাঙামাটি শহরে নিয়ে আসা হয় বলে জানান তিনি।

রাঙামাটি পর্যটন ঘাটের ম্যানেজার ফখরুল ইসলাম বলেন, আমরা বোটের ক্যাপাসিটি, পর্যটকদের লাইফ জ্যাকেট পড়ানো সবকিছু দেখে ট্যুরিস্ট বোট পরিচালনা করি। গতকালকের যে বোটটি ডুবে গেছে সেটি আমাদের না। তবে লাইফ জ্যাকেট না পড়ে পর্যটকদের কাপ্তাই হ্রদ ভ্রমণ না করতে নিরুৎসাহিত করছেন তিনি।

রাঙামাটি ট্যুরিস্ট পুলিশ সুপার মো. খাইরুল ইসলাম বলেন, পর্যটকদের লাইফ জ্যাকেট ছাড়া কাপ্তাই হ্রদ ভ্রমণে নিরুৎসাহিত করা হচ্ছে। এ বিষয়ে আমরা কাজ করছি। এরপরও আমি বলবো সতর্ক থাকলে অনেক দুর্ঘটনা এড়ানো সম্ভব।

প্রতনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

গভীর জলে ইলিশ, খালি হাতে তীরে ফিরছেন জেলেরা
তিন বাহিনীর একক প্রধান হলেন পাকিস্তানের সেনাপ্রধান
কাস্টিং কাউচ ও পারিশ্রমিক বৈষম্য নিয়ে মুখ খুললেন শ্রেয়া ঘোষাল
ঘুষ বাণিজ্যের অভিযোগে আলোচনায় হালিশহর বিআরটিএ কার্যালয়
নারীদের স্বাবলম্বী করতে ঢাকায় সেলিনা মনিরের ব্রাইডাল মাস্টারক্লাস

সর্বাধিক পঠিত 

বিটিভির সর্বোচ্চ গ্রেডের শিল্পীর মর্যাদা পেলেন ভোলার শুভ্রদেব মনির চৌধুরী
আদালত থেকে লাফ দিয়ে পালানো সেই আসামি গ্রেপ্তার
ঘুষ বাণিজ্যের অভিযোগে আলোচনায় হালিশহর বিআরটিএ কার্যালয়
‘স্পর্শ করলেই গায়েব বিশেষ অঙ্গ’ গুজবে প্রাণ গেছে ৮০ জনের
বাংলাদেশ প্রেসক্লাব পঞ্চগড় জেলা শাখার নতুন সভাপতি বাসেত, সম্পাদক রিপন
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]