শখের বসে ইজিবাইক চালাতে গিয়ে প্রবাসীর মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় শখের বসে ইজিবাইক চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খালের পানিতে পড়ে সৌদি প্রবাসী কাশেম মোল্লার (৩২)

2026-01-13T18:00:13+06:00
2026-01-13T18:00:13+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
শখের বসে ইজিবাইক চালাতে গিয়ে প্রবাসীর মৃত্যু
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৬:০০ পিএম 
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় শখের বসে ইজিবাইক চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খালের পানিতে পড়ে সৌদি প্রবাসী কাশেম মোল্লার (৩২) মৃত্যু হয়েছে। 

তিনি উপজেলার আশুতিয়া গ্রামের রাজ্জাক মোল্লার ছেলে।

মঙ্গলবার সকালে কোটালীপাড়ার আশুতিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে যায় বলে জানা যায়।

নিহতের ভাই হোসেন আলী মোল্লা জানান, কিছুদিন আগে তার ভাই কাশেম সৌদি আরব থেকে বাড়িতে আসে। শখের বসে আজকে তার (হোসেন আলী) ইজিবাইক নিয়ে চালাতে যান। দুর্ভাগ্যক্রমে ইজিবাইিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালের পানিতে পড়ে যায়। এ সময় তাকে উদ্ধার করে কোটালীপাড়া ১০০ শয্যা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোটালীপাড়া থানার অফিসার ইন চার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রতিনিধি/একে


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]