সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার শহর শাখার ৫ম কাউন্সিল অনুষ্ঠিত

মৌলভীবাজার সংবাদদাতা

সারাদেশ

শিক্ষার গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা এবং সকল প্রকার অন্যায় অবিচারের বিরুদ্ধে দৃঢ় শপথ নিয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার

2025-05-07T13:58:55+06:00
2025-05-07T13:58:55+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার শহর শাখার ৫ম কাউন্সিল অনুষ্ঠিত
মৌলভীবাজার সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ৭ মে, ২০২৫, ১:৫৮ পিএম 
শিক্ষার গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা এবং সকল প্রকার অন্যায় অবিচারের বিরুদ্ধে দৃঢ় শপথ নিয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার শহর শাখার ৫ম কাউন্সিল সংগঠনের জেলা কার্যালয়ে ৬ মে বিকাল ৫টায় জেলা শাখার সাধারণ সম্পাদক ও শহর শাখার ইনচার্জ রাজীব সূত্রধরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কাউন্সিল সভা পরিচালনা করেন শহর শাখার সংগঠক শ্যামল সরকার। কাউন্সিল সভায় উপস্থিত ছিলেন বাসদ মৌলভীবাজার জেলা সদস্য অ্যাডভোকেট আবুল হাসান, চারণ সাংস্কৃতিক কেন্দ্র জেলা সংগঠক হৃদয় অধিকারী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় স্কুল বিষয়ক সম্পাদক বিশ্বজিৎ নন্দী।

কাউন্সিল সর্বজনীন বিজ্ঞানভিত্তিক সেকুলার গণতান্ত্রিক একই পদ্ধতির শিক্ষানীতি বাস্তবায়নের দাবিতে ছাত্র সমাজের অগ্রবর্তী চিন্তার পথিকৃৎ ছাত্র সংগঠন হিসেবে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ছাত্র সমাজকে সাথে নিয়ে ছাত্র আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেয়।

৫ম কাউন্সিলের মাধ্যমে বিজয় দাসকে আহ্বায়ক ও শ্যামল সরকারকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার শহর শাখার ৬ষ্ঠ কমিটি গঠিত হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন ফাহাদ আহমেদ, উস্মিতা পাল, সমীরণ সরকার, ইমদাদুল হক মাহফুজ, পল্লব দেব, অনুজয় দাস প্রত্যয়, ফায়াজউদ্দিন নাঈম, মো: সাব্বির চৌধুরী, পিনাক সরকার, মিরাজ উদ্দিন তুয়েল, অপুু দাশ, সৌম্য রায়, প্রত্যাশা অধিকারী।


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]