হবিগঞ্জে তাহেরিসহ দুই জনকে শোকজ

হবিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট - মাধবপুর) আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মো. গিয়াস উদ্দিন (তাহেরি)

2026-01-19T18:31:03+06:00
2026-01-19T18:31:03+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
হবিগঞ্জে তাহেরিসহ দুই জনকে শোকজ
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৬:৩১ পিএম 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট - মাধবপুর) আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মো. গিয়াস উদ্দিন (তাহেরি) ও বিএনপি মনোনীত প্রার্থী এস এম ফয়সলকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি। ২০ জানুয়ারী দুপুরের মধ্যে স্থানীয় সার্কিট হাউজ সভা কক্ষে কমিটির অস্থায়ী কার্যালয়ে তাদেরকে স্বশরীরে কিংবা প্রতিনিধির মাধ্যমে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।   

কমিটির চেয়াম্যান মো. রবিউল হাসান স্বাক্ষরিত নোটিশে বলা হয়, বিগত ৬ জানুয়ারী  সন্ধ্যা ৭ টায় মাধবপুর উপজেলার ইটাখোলা সাহেব বাড়িতে বিএনপি প্রার্থী এসএম ফয়সল কর্মী সমর্থকদের নিয়ে জনসভা করেন। উক্ত সভায়  ফয়সলের ছেলে সৈয়দ ইশতিয়াক আহমেদ ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান। যেখানে তিনি বক্তব্যের এক পর্যায়ে বলেন, আজ থেকে আমরা সবাই এক, আমাদের উদ্দেশ্য এক, ফয়সল সাহেবকে ধানের শীষ মার্কায় জয়যুক্ত করার জন্য তোমরা এগিয়ে যাও, আমি তোমাদের সাথে আছি।

যার একটি ভিডিও কমিটির দৃষ্টিগোচর হয়েছে। অপরদিকে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মো. গিয়াস উদ্দিনে নোটিশে বলা হয় তিনি “দ্যা স্পীচ” নামক ভেরিফাইড ফেইসবুক পেইজ থেকে নির্বাচনী প্রচারণা করছেন। যার প্রায় সাত লক্ষ ৭০ হাজার অনুসারী রয়েছে। যার ভিডিও কমিটির দৃষ্টিগোচর হয়েছে।  

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

‘ইউনিক’ আইডি কার্ড চালুর কাজ শুরু করেছে সরকার
ঢাকা দক্ষিণে জামায়াতের মেয়র প্রার্থী সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিন
জিন্নাহর ছবি টাঙানোর ব্যাখ্যা দিলেন ডাকসু জিএস
ছয় আন্তর্জাতিক সরবরাহকারীর স্থানীয় প্রতিনিধিত্ব একই বলয়ে
কর্মসংস্থান ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ইকবাল-জাহাঙ্গীর

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
বৈধ বরাদ্দের পরও চা দোকানিকে হুমকি
ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন সাবেক ভিপি প্রার্থী
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]