মৌলভীবাজারে অংশীজনদের সাথে পরামর্শ সভা

মৌলভীবাজার সংবাদদাতা

সারাদেশ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স এ্যান্ড রিকভারি প্রজেক্ট (এলজিসিআরআরপি) মৌলভীবাজার পৌরসভার লোকাল পিপারেডনেন্স প্লান

2025-05-08T11:54:56+06:00
2025-05-08T11:54:56+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
মৌলভীবাজারে অংশীজনদের সাথে পরামর্শ সভা
মৌলভীবাজার সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ১১:৫৪ এএম 
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স এ্যান্ড রিকভারি প্রজেক্ট (এলজিসিআরআরপি) মৌলভীবাজার পৌরসভার লোকাল পিপারেডনেন্স প্লান (এলপিপি) প্রণয়ন কল্পে অংশীজনদের সাথে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ৭ মে সকাল সাড়ে ৯টা থেকে দিনব্যাপী মৌলভীবাজার পৌরসভায় বসবাসকারী ৯টি ওয়ার্ডের ২৭ জন নাগরিকের সাথে এ পরামর্শ সভায় প্রধান অতিথি থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন পৌর প্রশাসক ও স্থানীয় সরকার (অতিরিক্ত দায়িত্ব) উপ-পরিচালক বুলবুল আহমেদ।

কর্মশালায় রূপ নেয়া দিনব্যাপি এই পরামর্শ সভায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর অধীনে লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স এ্যান্ড রিকভারি প্রজেক্ট (এলজিসিআরআরপি) সিলেট ডিভিশনে দায়িত্বরত জান্নাতুল ফেরদৌস খান, ইতি এবং মুহিবুল্লাহ উপস্থিত অংশীজনদের মাঝে প্রশিক্ষণ প্রদান করেন।

কর্মশালায় মৌলভীবাজার পৌরসভার নির্বাহী প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমান, সহকারী প্রকৌশলী (সিভিল) মো: আনোয়ার সাদাৎ হোসেন ভূঁঞা, উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) আব্দুল মুমিন সহ মৌলভীবাজার পৌরসভার কর্মকর্তাবৃন্দ এবং পৌরবাসী বিভিন্ন শ্রেণীপেশার লোকজন উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে বিভিন্ন গ্রুপে ওয়ার্ডভিত্তিক পৌর এলাকার ঝুঁকি নিরূপণ, আপদ, প্রভাব, বেশি বিপদের আশংকায় থাকা চিহ্নিত নাগরিক, উত্তরণের সম্ভাবনা, গুরুত্বপূর্ণ খাত, গুরুত্ব বিবেচনা, বাস্তবায়নের সম্ভাব্যতা ও বিনিয়োগের সম্ভাব্যতা নিয়ে আলোচনা এবং উত্তরণের প্রতিকার নিয়ে ব্যাপক আলোচনা করে অংশীজনরা নিজ এলাকার সমস্যা ও সম্ভাবনা তোলে ধরেন।


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]