মীরসরাইয়ে সিএনজিতে ট্রাকের ধাক্কা, শিক্ষার্থীসহ নিহত ২ ‎

চট্টগ্রাম অফিস

সারাদেশ

চট্টগ্রামে মীরসরাইয়ে দাঁড়িয়ে থাকা একটি সিএনজির পেছনে ট্রাকের ধাক্কায় শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩ জন।‎‎বুধবার

2026-01-28T17:14:09+06:00
2026-01-28T17:14:09+06:00
সোমবার ● ৩১ আগস্ট ২০২৬,
১৬ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

সোমবার ● ৩১ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
মীরসরাইয়ে সিএনজিতে ট্রাকের ধাক্কা, শিক্ষার্থীসহ নিহত ২ ‎
চট্টগ্রাম অফিস
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৫:১৪ পিএম 
চট্টগ্রামে মীরসরাইয়ে দাঁড়িয়ে থাকা একটি সিএনজির পেছনে ট্রাকের ধাক্কায় শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩ জন।
‎বুধবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া বাজারের জাহেদিয়া মাদরাসার সামনে এই দুর্ঘটনা ঘটে। আহত ৩ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
‎নিহত খাদিজা মাশমুম বড়তাকিয়া জাহেদিয়া দাখিল মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী বলে জানা যায়। অন্যজনের পরিচয় এখনো জানা যায়নি। উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস ও জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ কাজ করছে।
‎এদিকে দুর্ঘটনার পর চট্টগ্রামমুখী লেনে সৃষ্টি হয় তীব্র যানজট। আর নিয়ন্ত্রণ হারানো ট্রাকটি সিএনজিকে ধাক্কা দিয়ে মহাসড়কের পাশে থাকা পুকুরে পড়ে যায়।
‎চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (মীরসরাই সার্কেল) নাদিম হায়দার বলেন, চট্টগ্রাম যাওয়ার পথে বড়তাকিয়া এলাকায় জটলা দেখে নেমেছি। দুর্ঘটনার বিষয়টি দেখে আমি ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে খবর দিই। দুইজন নিহত হওয়ার খবর পেয়েছি। হাসপাতালে ৩ জনকে নিয়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ কাজ করছে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

টিজারে প্রেম, বিচ্ছেদ ও প্রত্যাবর্তনের গল্প বলছে ‘দেশু ৭’
গাইবান্ধায় নজরুল বর্ষের জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের অনন্য সাফল্য
সেলিমাবাদ থানা বাস্তবায়নের দাবি: প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার
জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির

সর্বাধিক পঠিত 

কমিশন-বাণিজ্যে জিম্মি রেলের পূর্বাঞ্চল চিফ ইঞ্জিনিয়ার দপ্তর
গ্রামীণ স্বাস্থ্যসেবায় ‘উপশম প্লাস’-এর স্মার্ট টেলিমেডিসিন উদ্যোগ
‘ডিসক্যালকুলিয়া’ সমস্যায় অভিনেত্রী তারা সুতারিয়া
মোরেলগঞ্জে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে বিক্ষোভ
অনুমোদনের পথে আটটি ডিজিটাল ব্যাংক
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]