ইরানের বিরুদ্ধে পশ্চিমা আগ্রাসনের প্রতিবাদে খুলনায় মানববন্ধন

খুলনা প্রতিনিধি

সারাদেশ

ইরানের বিরুদ্ধে পশ্চিমা শক্তির সামরিক আগ্রাসনের পরিকল্পনা ও আয়াতুল্লাহ আলী খামেনীকে হত্যার হুমকির প্রতিবাদে খুলনায় মানববন্ধন ও প্রতিবাদ

2026-01-31T17:18:14+06:00
2026-01-31T17:18:14+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
ইরানের বিরুদ্ধে পশ্চিমা আগ্রাসনের প্রতিবাদে খুলনায় মানববন্ধন
খুলনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৫:১৮ পিএম 
ইরানের বিরুদ্ধে পশ্চিমা শক্তির সামরিক আগ্রাসনের পরিকল্পনা ও আয়াতুল্লাহ আলী খামেনীকে হত্যার হুমকির প্রতিবাদে খুলনায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 

আঞ্জুমান-এ-পাঞ্জাতানীর উদ্যোগে শনিবার বেলা ১১টায় খুলনা পিকচার প্যালেস মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে আঞ্জুমান-এ-পাঞ্জাতানী, ইসলামী শিক্ষা কেন্দ্র, জমিয়্যাত মুহিবীন আহলে বায়াত বাংলাদেশ ও সম্মিলিত উলামায়ে কেরাম, খুলনার বিপুলসংখ্যক সাধারণ মানুষ ও আলেমরা অংশ নেন।

আঞ্জুমান-এ-পাঞ্জাতানীর সভাপতি হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহীম খলীল রাজাভী বলেন, ‘আমরা হকের পক্ষে এবং বাতিলের বিপক্ষে রয়েছি। হকের পক্ষে জীবন উৎসর্গ করতে চাইলে আমরা প্রস্তুত। ইরানের প্রতি মার্কিন আগ্রাসন শুধু মানবাধিকার লঙ্ঘন নয়, এটি বিশ্বের জন্যও হুমকিস্বরূপ।’

তিনি আরও বলেন, ‘আমেরিকা পরিকল্পিতভাবে সঙ্কট ও নয়া-উপনিবেশ তৈরি করে বিশ্বের জনগণকে শোষণ করছে। এরপরও জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলো নিশ্চুপ।’

সভায় বক্তারা সাম্রাজ্যবাদী আগ্রাসন ও হুমকির রাজনীতি প্রত্যাখ্যান করে বিশ্বের জনগণের ইচ্ছার প্রতি সম্মান প্রদানের আহবান জানান। 

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সম্মিলিত উলামা কেরামের সভাপতি আলহাজ্ব মাও. ইব্রাহীম ফায়জুল্লাহ, তালিমুল মিল্লাত রাহমাতিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাও. নাজমুস সউদ, খান বাহাদুর আহসানুল্লাহ কলেজের সাবেক অধ্যাপক মাও. আজিজুর রহমান সিদ্দিকী, সুপ্রিম কোর্ট আইনজীবি এ্যাড. রুহুল আমিন সিদ্দিকী, হুজ্জাতুল ইসলাম সৈয়দ রেজা আলী যায়দী, হুজ্জাতুল ইসলাম ড. এম এ কাইউম ও হুজ্জাতুল ইসলাম সৈয়দ সাজ্জাদ হাসান।

আয়োজনটি পরিচালনা করেন আঞ্জুমান-এ-পাঞ্জাতানীর সাধারণ সম্পাদক মো. ইকবাল।

প্রতিনিধি/একে


সর্বশেষ সংবাদ 

কাল থেকেই শিল্পকারখানায় বিদ্যুৎ-গ্যাস সরবরাহ উন্নতির আশ্বাস প্রধানমন্ত্রীর
আসিফ মাহমুদের অবস্থা এখন ‘চোরের মায়ের বড় গলা’
ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন সাবেক ভিপি প্রার্থী
বৈধ বরাদ্দের পরও চা দোকানিকে হুমকি
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]