মৌলভীবাজার সীমান্তে অনুপ্রবেশের সময় ৪৪ জন আটক

মৌলভীবাজার সংবাদদাতা

সারাদেশ

মৌলভীবাজারের বিভিন্ন সীমান্তে অনুপ্রবেশের ঘটনায় বড়লেখা থেকে আরও ৪৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ নিয়ে

2025-05-10T12:47:12+06:00
2025-05-10T12:47:12+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
মৌলভীবাজার সীমান্তে অনুপ্রবেশের সময় ৪৪ জন আটক
মৌলভীবাজার সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ১০ মে, ২০২৫, ১২:৪৭ পিএম 
মৌলভীবাজারের বিভিন্ন সীমান্তে অনুপ্রবেশের ঘটনায় বড়লেখা থেকে আরও ৪৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ নিয়ে এখন পর্যন্ত আটকের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ জনে।

বৃহস্পতিবার (৯ মে) অনুপ্রবেশের সময় তাদের আটক করে বিজিবি। তাদের মধ্যে রোহিঙ্গা নাগরিকও রয়েছেন বলে জানিয়েছে বিজিবি।

মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে প্রায় শতাধিক মানুষকে অনুপ্রবেশ করিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ), এমন খবর জানান স্থানীয়রা। বুধবার অনুপ্রবেশের সময় কমলগঞ্জের ধল‌ই সীমান্ত থেকে ১৫ জনকে আটক করে বিজিবি। পরে আটককৃতদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ধলই সীমান্ত দিয়ে ১৫ জন, বড়লেখা উপজেলার পাল্লাতল, লাতু সীমান্ত দিয়ে ৪৪ জনসহ এখন পর্যন্ত অনুপ্রবেশের ঘটনায় আটকের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ জন। আটকদের মধ্যে নারী-শিশু, ভারতীয় ও বাংলাদেশিরা রয়েছে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম বলেন, সীমান্তে অনুপ্রবেশের ঘটনায় আটক ৪৪ জনকে থানায় হস্তান্তর করেছে বিজিবি।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ ইফতেখার হোসেন বলেন, ধল‌ই সীমান্তে আটক ১৫ জনকে বিজিবি থানায় হস্তান্তর করেছে।‌

মৌলভীবাজারের পুলিশ সুপার একেএম জাহাঙ্গীর হোসেন বলেন, 'এ ঘটনার পর থেকে মৌলভীবাজারের সব সীমান্তে টহল বৃদ্ধি করা হয়েছে। ভারত ও পাকিস্তানে সংঘটিত যুদ্ধের সুযোগ নিয়ে যাতে কোনো সন্ত্রাসী অবৈধভাবে দেশের সীমানা দিয়ে প্রবেশ করতে না পারে সেজন্য আইজিপি থেকে নিদের্শ দেওয়া হয়েছে। সে মোতাবেক পুলিশ কাজ করছে।'


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]