পার্বত্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ঢাকাস্থ পার্বত্য চট্টগ্রাম সমিতির সৌজন্য সাক্ষাৎ

দেশবার্তা ডেস্ক

সারাদেশ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়–এর নবনিযুক্ত মন্ত্রী দীপেন দেওয়ান এবং প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও

2026-02-25T15:20:29+06:00
2026-02-25T15:20:29+06:00
মঙ্গলবার ● ১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

মঙ্গলবার ● ১ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
পার্বত্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ঢাকাস্থ পার্বত্য চট্টগ্রাম সমিতির সৌজন্য সাক্ষাৎ
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:২০ পিএম 
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়–এর নবনিযুক্ত মন্ত্রী দীপেন দেওয়ান এবং প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন ঢাকাস্থ ‘পার্বত্য চট্টগ্রাম সমিতি’র নেতৃবৃন্দ। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে তাঁদের নিজ নিজ দপ্তরে পৃথকভাবে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।


সাক্ষাৎকালে সমিতির নেতারা মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং পার্বত্য অঞ্চলের শিক্ষা, সংস্কৃতি ও আর্থ-সামাজিক উন্নয়নে তাঁদের নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন। পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের টেকসই উন্নয়ন ও শান্তি রক্ষায় মন্ত্রণালয়ের ইতিবাচক উদ্যোগে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তাঁরা।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকাস্থ পার্বত্য চট্টগ্রাম সমিতির সভাপতি, জ্যেষ্ঠ সাংবাদিক ও গবেষক এ এইচ এম ফারুক। আরও উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা পরিষদের সদস্য ও খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মনির হোসেন, সিনিয়র সহসভাপতি মিতায়ন চাকমা, সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আলম এবং ব্যারিস্টার কাজী ইসতিয়াক হোসেন জিসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সৌজন্য সাক্ষাতে মন্ত্রী দীপেন দেওয়ান ও প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সমিতির নেতাদের ধন্যবাদ জানান। 

তাঁরা বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে কোনো বিভেদ নয়; আমাদের লক্ষ্য একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা। পাহাড়ে বসবাসরত সব জাতিগোষ্ঠীর মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করতে হবে।’

তাঁরা আরও বলেন, পাহাড়ের উন্নয়ন ও শান্তি বজায় রাখতে সরকারের পাশাপাশি ঢাকাস্থ পার্বত্য চট্টগ্রাম সমিতির মতো সংগঠনের গঠনমূলক পরামর্শ ও ঐক্যবদ্ধ ভূমিকা গুরুত্বপূর্ণ।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

মানিকগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, ঐক্যের আহ্বান
সম্পদের বিবরণ প্রকাশের শর্তে নতুন পে-স্কেল বাস্তবায়নের আহ্বান
ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, মোট ১০০ ছাড়ালো
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগির সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের
সোনালী পেমেন্ট গেটওয়েতে যুক্ত হলো ‘জিপে’

সর্বাধিক পঠিত 

সোনারগাঁয়ের যানজট নিরসন সমন্বয়ের তাগিদ হুইপ নিজানের
প্রাতিষ্ঠানিক দুর্বলতায় ব্যর্থ ই-গভর্ন্যান্স: সিপিডি
নবম পে-স্কেল অনুমোদন, সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন কত?
চরসামাইয়া স্কুলে ফুটবল ফাইনাল শেষে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
নওগাঁয় ৪২ কেজি গাঁজাসহ মাদককারবারি গ্রেফতার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]