গাইবান্ধায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

গাইবান্ধা প্রতিনিধি

সারাদেশ

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে চালকসহ দুই আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার শিয়ালগাড়া এলাকায় এ দুর্ঘটনা

2026-09-01T17:25:17+06:00
2026-09-01T17:25:17+06:00
মঙ্গলবার ● ১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

মঙ্গলবার ● ১ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
গাইবান্ধায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২৫ পিএম 
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে চালকসহ দুই আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার শিয়ালগাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মহিমাগঞ্জ ইউনিয়নের পাছগছি বাজার এলাকার  লিমন (২৫) ও কোচাশহর ইউনিয়নের চাঁদপারা এলাকার  রুবেল (২৮)।

স্থানীয়সূত্রে জানা যায়, সোমবার সকাল ৮টার দিকে দিনাজপুর টু ঢাকা সড়কের বাগদা ফার্ম এলাকা থেকে আসা একটি দ্রুত গতির মোটরসাইকেলের সঙ্গে গোবিন্দগঞ্জ থেকে আসা দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে হঠাৎ উপজেলার শিয়ালগাড়া এলাকায় এ সংঘর্ষ হয়। এরপর দুই চালক গুরুতর আহত হয়ে রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। 

পরে তাদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় তারা। অবস্থার অবনতি হলে মোটরসাইকেল চালকদের স্বজনরা গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে রেফার্ড করেন চিকিৎসক। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করে।

স্থানীয় হাসান মিয়া বলেন, সকালে ফাঁকা রাস্তা পেয়ে খুব জোরে এই দুই চালক মোটরসাইকেল চালাচ্ছিলেন। মূলত এ কারণেই এ দুর্ঘটনা ঘটে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার এসআই ফারুক দুই চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনা হয়। পরে অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতদের স্বজনরা এখনো কোনো অভিযোগ দায়ের করেননি।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, মোট ১০০ ছাড়ালো
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগির সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের
সোনালী পেমেন্ট গেটওয়েতে যুক্ত হলো ‘জিপে’
জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে কৃষি ব্যাংক কর্মকর্তাদের শ্রদ্ধা
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যে তথ্য দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সর্বাধিক পঠিত 

সোনারগাঁয়ের যানজট নিরসন সমন্বয়ের তাগিদ হুইপ নিজানের
প্রাতিষ্ঠানিক দুর্বলতায় ব্যর্থ ই-গভর্ন্যান্স: সিপিডি
নবম পে-স্কেল অনুমোদন, সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন কত?
চরসামাইয়া স্কুলে ফুটবল ফাইনাল শেষে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
নওগাঁয় ৪২ কেজি গাঁজাসহ মাদককারবারি গ্রেফতার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]