সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া

চট্টগ্রাম অফিস

সারাদেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে চট্টগ্রামের সীতাকুণ্ডে দলটির দুই পক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়ার

2026-09-01T17:33:43+06:00
2026-09-01T17:33:43+06:00
মঙ্গলবার ● ১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

মঙ্গলবার ● ১ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া
চট্টগ্রাম অফিস
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩৩ পিএম 
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে চট্টগ্রামের সীতাকুণ্ডে দলটির দুই পক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে সীতাকুণ্ড পৌরসভা গেট এলাকায় এ ঘটনা ঘটে। এতে মহাসড়কে তীব্র যানজটের পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালনকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকেই সীতাকুণ্ডে বিএনপির দুটি পক্ষ পৃথক অবস্থান নিতে শুরু করে। একই স্থানে উভয় পক্ষ কর্মসূচির ঘোষণা দেওয়ায় সকাল থেকেই ওই এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছিল।

বিকেলে সীতাকুণ্ড পৌরসভা গেট এলাকায় দুই পক্ষ মুখোমুখি হলে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এতে কয়েকজন আহত হন এবং সংঘর্ষের মাঝে পড়ে একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি মারধরের শিকার হন। একপর্যায়ে নেতা-কর্মী নিয়ে আসলাম চৌধুরীপন্থী অংশটি বৃষ্টি উপেক্ষা করে পৌরসভা গেট এলাকায় মিছিল ও সমাবেশ করে।

অন্যদিকে, কাজী সালাহউদ্দিনপন্থী নেতা-কর্মীরা বাঁশবাড়িয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কে প্রায় ১০ কিলোমিটারজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এই যানজটে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে যোগ দিতে আসা বিএনপি নেতা আসলাম চৌধুরীর গাড়িও আটকা পড়ে বলে জানা গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলমগীর জানান, বিশৃঙ্খলা এড়াতে দুই পক্ষকে আলাদা সময়ে অনুষ্ঠান করার নির্দেশনা দেওয়া হয়েছিল। 

তিনি বলেন, ‘সার্বিক পরিস্থিতির ওপর আমাদের নজর রয়েছে। পুলিশের একটি টিম বাঁশবাড়িয়া মহাসড়ক থেকে ব্যারিকেড সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার কাজ করছে।’

প্রতিনিধি/একে


সর্বশেষ সংবাদ 

ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, মোট ১০০ ছাড়ালো
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগির সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের
সোনালী পেমেন্ট গেটওয়েতে যুক্ত হলো ‘জিপে’
জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে কৃষি ব্যাংক কর্মকর্তাদের শ্রদ্ধা
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যে তথ্য দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সর্বাধিক পঠিত 

সোনারগাঁয়ের যানজট নিরসন সমন্বয়ের তাগিদ হুইপ নিজানের
প্রাতিষ্ঠানিক দুর্বলতায় ব্যর্থ ই-গভর্ন্যান্স: সিপিডি
নবম পে-স্কেল অনুমোদন, সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন কত?
চরসামাইয়া স্কুলে ফুটবল ফাইনাল শেষে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
নওগাঁয় ৪২ কেজি গাঁজাসহ মাদককারবারি গ্রেফতার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]