কুড়িগ্রামে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রাথমিক বিদ্যালয়ের বাথরুমে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে সহকারী শিক্ষক আব্দুল মোতালেবকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার

2026-09-01T17:29:15+06:00
2026-09-01T17:29:15+06:00
মঙ্গলবার ● ১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

মঙ্গলবার ● ১ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
কুড়িগ্রামে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২৯ পিএম 
কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রাথমিক বিদ্যালয়ের বাথরুমে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে সহকারী শিক্ষক আব্দুল মোতালেবকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার উপজেলার রামখানা ইউনিয়নের দক্ষিণ রামখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।

গ্রেপ্তার শিক্ষক আব্দুল মোতালেব ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং দক্ষিণ রামখানা ভূঁইয়াটারী এলাকার রইচ উদ্দিন ভূঁইয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার টিফিনের সময় ওই ছাত্রী বাথরুমে গেলে শিক্ষক আব্দুল মোতালেব তাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ধস্তাধস্তি করে ছাত্রীটি বাথরুম থেকে বের হয়ে আসে এবং বিষয়টি বিদ্যালয়ের এক শিক্ষিকাকে জানায়। খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়।

অভিযোগ উঠেছে, ঘটনাটি ধামাচাপা দিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর ইসলাম মিয়া ও স্থানীয় নেতা কাজী মোশারফ হোসেন মধ্যরাত পর্যন্ত সালিশি দেনদরবার করেন। এ সময় তথ্য সংগ্রহ করতে গেলে স্থানীয় সাংবাদিকদের বাধা দেন তাঁরা। খবর পেয়ে মধ্যরাতে পুলিশ অভিযুক্ত শিক্ষককে আটক এবং ভুক্তভোগীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামূল হক প্রধান জানান, শিক্ষক মোতালেবকে বিকেলে আদালতে পাঠানো হয়েছে এবং ভুক্তভোগী বর্তমানে থানা হেফাজতে রয়েছে।

প্রতিনিধি/একে


সর্বশেষ সংবাদ 

ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, মোট ১০০ ছাড়ালো
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগির সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের
সোনালী পেমেন্ট গেটওয়েতে যুক্ত হলো ‘জিপে’
জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে কৃষি ব্যাংক কর্মকর্তাদের শ্রদ্ধা
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যে তথ্য দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সর্বাধিক পঠিত 

সোনারগাঁয়ের যানজট নিরসন সমন্বয়ের তাগিদ হুইপ নিজানের
প্রাতিষ্ঠানিক দুর্বলতায় ব্যর্থ ই-গভর্ন্যান্স: সিপিডি
নবম পে-স্কেল অনুমোদন, সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন কত?
চরসামাইয়া স্কুলে ফুটবল ফাইনাল শেষে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
নওগাঁয় ৪২ কেজি গাঁজাসহ মাদককারবারি গ্রেফতার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]