দিনাজপুরের কান্তজিউ মন্দির পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

দিনাজপুর প্রতিনিধি

সারাদেশ

দিনাজপুরের ঐতিহাসিক কান্তজিউ মন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে ১০টায় স্ত্রী

2026-09-01T14:35:57+06:00
2026-09-01T14:35:57+06:00
মঙ্গলবার ● ১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

মঙ্গলবার ● ১ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
দিনাজপুরের কান্তজিউ মন্দির পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ২:৩৫ পিএম 
দিনাজপুরের ঐতিহাসিক কান্তজিউ মন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে ১০টায় স্ত্রী ডিয়ান ডাওকে সঙ্গে নিয়ে কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নে অবস্থিত ঐতিহাসিক এ প্রত্নতাত্ত্বিক স্থাপনাটি ঘুরে দেখেন।

মন্দির প্রাঙ্গণে পৌঁছালে স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের সদস্যরা নৃত্য পরিবেশন ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মার্কিন রাষ্ট্রদূতকে স্বাগত জানান। পরে তিনি মন্দিরে প্রদীপ প্রজ্বালন করেন এবং আরতি অনুষ্ঠানে অংশ নেন।

পরিদর্শনকালে ব্রেন্ট ক্রিস্টেনসেন মন্দিরের প্রাচীন টেরাকোটার কারুকাজে সমৃদ্ধ বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় তাকে মন্দিরটির ইতিহাস, স্থাপত্যশৈলী ও সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে অবহিত করা হয়। মন্দিরের নান্দনিক কারুকাজেরও প্রশংসা করেন তিনি।

পরে তিনি নয়াবাদ ঐতিহাসিক মসজিদ পরিদর্শন করে মসজিদের ইতিহাস ও প্রাচীন কারুকার্যের প্রশংসা করেন।

এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ মঞ্জুরুল ইসলাম, দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক ড. আহমেদ আবদুল্লাহ, কাহারোল উপজেলার ইউএনও মোকলেদা খাতুন মীম, সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ, কাহারোল সার্কেলের সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান, দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, রাজ দেবোত্তর এস্টেটের এজেন্ট রঞ্জিত সিংস।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যে তথ্য দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জার্মানিতে বেকারের সংখ্যা বেড়ে ৩০ লাখ ৬১ হাজার
মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে মোদির সহায়তা চায় ইরান
নতুন পে-স্কেলে বেতন-ভাতা পাবেন এমপিওভুক্ত শিক্ষকরা
জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের বিরুদ্ধে মামলা

সর্বাধিক পঠিত 

সোনারগাঁয়ের যানজট নিরসন সমন্বয়ের তাগিদ হুইপ নিজানের
প্রাতিষ্ঠানিক দুর্বলতায় ব্যর্থ ই-গভর্ন্যান্স: সিপিডি
নবম পে-স্কেল অনুমোদন, সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন কত?
চরসামাইয়া স্কুলে ফুটবল ফাইনাল শেষে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
নওগাঁয় ৪২ কেজি গাঁজাসহ মাদককারবারি গ্রেফতার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]