এমপি আতিকুল আলমের সঙ্গে হেফাজত নেতাদের সাক্ষাৎ

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি

সারাদেশ

কুমিল্লার চান্দিনায় নব-নির্বাচিত সংসদ সদস্য আতিকুল আলম শাওনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের স্থানীয়

2026-03-03T17:42:53+06:00
2026-03-03T17:42:53+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
এমপি আতিকুল আলমের সঙ্গে হেফাজত নেতাদের সাক্ষাৎ
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৫:৪২ পিএম 
কুমিল্লার চান্দিনায় নব-নির্বাচিত সংসদ সদস্য আতিকুল আলম শাওনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের স্থানীয় নেতৃবৃন্দ।

মঙ্গলবার দুপুরে সংসদ সদস্যের চান্দিনাস্থ বাসভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে হেফাজতে ইসলাম চান্দিনা পৌরসভা শাখার নেতৃবৃন্দ সংসদ সদস্যকে ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানান। পরে এক সংক্ষিপ্ত আলোচনায় এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়।

সভায় চান্দিনা বাজারের দীর্ঘদিনের তীব্র যানজট সমস্যা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান হেফাজত নেতারা। এ ছাড়া কওমি শিক্ষা ব্যবস্থার বিভিন্ন দিক, এলাকার সার্বিক উন্নয়ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সংসদ সদস্য আতিকুল আলম শাওন স্থানীয় সমস্যাগুলো ধৈর্য সহকারে শোনেন এবং পর্যায়ক্রমে তা সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, চান্দিনার উন্নয়ন ও জনদুর্ভোগ কমাতে সবার সহযোগিতা প্রয়োজন। কওমি মাদ্রাসাসহ সব স্তরের মানুষের কল্যানে আমরা একযোগে কাজ করব।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- হেফাজতে ইসলাম চান্দিনা পৌর শাখার সভাপতি মাওলানা খাইরুল ইসলাম ফরাজী, সাধারণ সম্পাদক মাওলানা জাকির সালেহ আরমানী, সাংগঠনিক সম্পাদক মাওলানা জুবায়ের আহমাদ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ওজায়ের আহমেদ ও বেলাল হোসাইন।

এ ছাড়াও সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মুনির হোসাইন, সহ-সভাপতি মাওলানা শফিক বেলাশ্বরী, প্রচার সম্পাদক মাওলানা আতিকুল ইসলামসহ সংগঠনের উপজেলা ও পৌর শাখার অন্যান্য দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/একে


সর্বশেষ সংবাদ 

অনাহারে থাকা পরিবারের পাশে গভীর রাতে বিএনপি নেতা হযরত আলী
ব্যাংক সংস্কার ও নিরাপত্তা জোরদারে ১২৭৬ কোটি টাকার প্রকল্প
গ্রাম আদালত কার্যক্রমে জনসচেতনতা বাড়াতে কুড়িগ্রামে সমন্বয় সভা
সিসিটি ও এনসিটি ইজারা বন্ধের দাবিতে চট্টগ্রাম বন্দর অভিমুখে বিক্ষোভ
নভেম্বরের মাঝামাঝিতে স্থানীয় সরকার নির্বাচন: ইসি মাছউদ

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]