ট্রাম্প প্রশাসন ছাড়ছেন ইলন মাস্ক

বিশ্ব

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন থেকে বিদায় নেওয়ার ঘোষণা দিলেন ধনকুবের ইলন মাস্ক।দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর মাস্ককে

2025-05-29T15:25:15+06:00
2025-05-29T15:25:15+06:00
মঙ্গলবার ● ১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

মঙ্গলবার ● ১ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
বিশ্ব
ট্রাম্প প্রশাসন ছাড়ছেন ইলন মাস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ৩:২৫ পিএম 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন থেকে বিদায় নেওয়ার ঘোষণা দিলেন ধনকুবের ইলন মাস্ক।

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর মাস্ককে মার্কিন প্রশাসনের কর্মীবহর ও খবর কমানোর গুরুদায়িত্ব দিয়েছিলেন ট্রাম্প। ওই দায়িত্বে টালমাটাল কয়েক মাস কাটানোর পর টেসলার প্রধান নির্বাহী হোয়াইট হাউজ ছাড়ার খবর দিলেন।

তার নেতৃত্বাধীন সরকারি দক্ষতা মন্ত্রণালয় (ডিওজিই) এই কয়েক মাসেই লাখো মার্কিনির চাকরি খেয়েছে, যা সরকারের ব্যয় বাঁচাবে বলেই ধারণা মাস্কের।

বুধবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে হোয়াইট হাউজ থেকে বিদায়ের ঘোষণা দিতে গিয়ে ডিওজিই পরিচালনায় সহযোগিতা করার সুযোগ দেওয়ায় ট্রাম্পকে ধন্যবাদ দিয়েছেন বিশ্বের শীর্ষ এ ধনী।

‘বিশেষ সরকারি কর্মীর’ দায়িত্ব থেকে মাস্ককে ‘সরানোর’ কার্যক্রম বুধবার রাত থেকেই শুরু হয়েছে বলে জানতে পেরেছে বিবিসি।

ট্রাম্প প্রশাসনে তাকে অস্থায়ী দায়িত্ব দেওয়া হয়েছিল, যে কারণে তার চলে যাওয়া প্রত্যাশিতই ছিল।

“বিশেষ সরকারি কর্মী হিসেবে আমার সময়সীমা শেষ হয়ে আসার মধ্যে অপচয় রোধে কাজ করার সুযোগ দেওয়ায় আমি প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানাচ্ছি।

“ডিওজিই-র কার্যক্রম সামনে আরও শক্তিশালী হবে, সময়ের সঙ্গে সঙ্গে এটি সরকার ব্যবস্থার নিয়মিত চর্চায় পরিণত হবে,” এক্সে বলেছেন মাস্ক।

ট্রাম্প ক্ষমতায় আসার পর দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া এ প্রযুক্তি টাইকুনকে ‘বিশেষ সরকারি কর্মীর’ মর্যাদা দেওয়া হয়েছিল, যার আওতায় তিনি প্রতি বছর ১৩০ দিন করে ফেডারেল সরকারে কাজ করার সুযোগ পান।

২০ জানুয়ারি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের যাত্রা শুরুর দিন ধরলে, মে-তেই মাস্কের এ সময়সীমা শেষ হয়ে যায়।

বিদায়ের ঘোষণা দেওয়ার আগের দিনই স্পেসএক্সের এই প্রধান নির্বাহী ট্রাম্পের বাজেট বিলের সমালোচনা করেছেন।

ট্রাম্পের এ বাজেট বিলে কয়েক ট্রিলিয়ন ডলার করছাড় ও প্রতিরক্ষায় বিপুল ব্যয়ের প্রস্তাব করা হয়েছে।

এ বিল পাস হলে তা ফেডারেল সরকারের বাজেট ঘাটতি বাড়াবে বলে মত টেসলাপ্রধানের। এটি এমনকী ডিওজিই-র কাজকে ক্ষতিগ্রস্ত করবে বলেও তার ধারণা।

“আমি মনে করে একটি বিল বড় হতে পারে কিংবা সুন্দর হতে পারে, কিন্তু দুটো একসঙ্গে হতে পারে না,” সিবিএস নিউজকে বলেছেন তিনি।

ট্রাম্প তার বাজেট বিলকে ‘বড়, সুন্দর বিল’ অ্যাখ্যা দিয়েছেন, সেদিকে ইঙ্গিত করেই এই খোঁচা মারেন স্পেসএক্সপ্রধান।

তার সঙ্গে ট্রাম্পের বেশ কয়েকজন মন্ত্রীর বিরোধের খবরও আগে মার্কিন গণমাধ্যমে চাউর হয়েছিল। ডিওজিই-র দায়িত্ব পাওয়ার পর তিনি প্রথমে ‘অন্তত ২ লাখ কোটি ডলার’ ব্যয় বাঁচানোর অঙ্গীকার করেছিলেন, পরে তা অর্ধেকে নামান, সবশেষে ওই ‘টার্গেটও’ নামিয়ে আনেন ১৫ হাজার কোটি ডলারে।

যুক্তরাষ্ট্রের ২৩ লাখ সরকারি কর্মীর মধ্যে ডিওজিই-র পদক্ষেপের কারণে গত কয়েক মাসে আনুমানিক ২ লাখ ৬০ হাজার কর্মী হয় চাকরি খুইয়েছেন নতুবা নিজেরাই ছেড়েছেন বলে ধারণা করা হচ্ছে।

এতদিন মাস্কের নেতৃত্বে চলা এই প্রতিষ্ঠানের কিছু পদক্ষেপে আদালতও বাগড়া দিয়েছে। বিচারকরা অনেক মন্ত্রণালয় ও বিভাগে গণছাঁটাইয়ের নির্দেশ বাতিল করে কর্মীদের পুনর্বহালে নির্দেশও দিয়েছে।

“ডিওজিই যেন সবকিছুর দোষ চাপানোর জায়গা হয়ে উঠেছে। কোথাও খারাপ কিছু ঘটলেই আমাদের দোষারোপ করা হচ্ছে, এমনকী যদি তার সঙ্গে আমাদের সম্পর্ক না থাকে, তাও,” বিদায়ের আগে মঙ্গলবার স্পেসএক্সের এক লঞ্চ অনুষ্ঠানে মাস্ক নিজের হতাশা এভাবেই ব্যক্ত করেছিলেন।

ট্রাম্প প্রশাসন ছাড়ার ইঙ্গিত মাস্ক এপ্রিলেই দিয়েছিলেন। বলেছিলেন, তিনি ফের তার কোম্পানিগুলোর দিকে মনোযোগী হতে চান। সরকারি দায়িত্ব পালনের সময়ে তার বৈদ্যুতিক গাড়ি কোম্পানি টেসলার বিক্রিও অনেক কমে গিয়েছিল।



সর্বশেষ সংবাদ 

জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে কৃষি ব্যাংক কর্মকর্তাদের শ্রদ্ধা
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যে তথ্য দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জার্মানিতে বেকারের সংখ্যা বেড়ে ৩০ লাখ ৬১ হাজার
মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে মোদির সহায়তা চায় ইরান
নতুন পে-স্কেলে বেতন-ভাতা পাবেন এমপিওভুক্ত শিক্ষকরা

সর্বাধিক পঠিত 

সোনারগাঁয়ের যানজট নিরসন সমন্বয়ের তাগিদ হুইপ নিজানের
প্রাতিষ্ঠানিক দুর্বলতায় ব্যর্থ ই-গভর্ন্যান্স: সিপিডি
নবম পে-স্কেল অনুমোদন, সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন কত?
চরসামাইয়া স্কুলে ফুটবল ফাইনাল শেষে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
নওগাঁয় ৪২ কেজি গাঁজাসহ মাদককারবারি গ্রেফতার
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]