‘পশ্চিমবঙ্গে ফুটেছে পদ্মফুল’

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিশাল জয়ের পথে রয়েছে কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপি। সেখানকার ২৯৪টি আসনের ২৯৩টি আসনে আজ

2026-05-04T20:04:03+06:00
2026-05-04T20:04:03+06:00
বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিশ্ব
‘পশ্চিমবঙ্গে ফুটেছে পদ্মফুল’
মোদির বার্তা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৮:০৪ পিএম 
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিশাল জয়ের পথে রয়েছে কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপি। সেখানকার ২৯৪টি আসনের ২৯৩টি আসনে আজ ভোটগণনা চলছে।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বিজেপি ২০৫টি আসনে এগিয়ে আছে। অপরদিকে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস মাত্র ৮২টি আসনে এগিয়ে আছে। যা তাদের গতবার জেতা আসনের চেয়ে ১৩২টি কম।

দল এমন ভূমিধস জয়ের পথে থাকা অবস্থায় পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

তিনি বলেছেন, পশ্চিমবঙ্গে পদ্মফুল ফুটেছে। মোদি জানান, পশ্চিমবঙ্গের মানুষ তাদের যে ম্যান্ডেট দিয়েছে, সেই অনুযায়ী তারা সবার স্বপ্ন পূরণ ও সুশাসন দেবেন।

ফেসবুকে করা পোস্টে মোদি লিখেছেন, পশ্চিমবঙ্গে পদ্মফুল ফুটেছে! ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন চিরস্মরণীয় হয়ে থাকবে। জনগণের জয় হয়েছে এবং বিজেপির সুশাসনের রাজনীতি জয়যুক্ত হয়েছে। আমি পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষের কাছে মাথা নত করছি।

তিনি আরও বলেন, জনগণ বিজেপিকে এক অভাবনীয় ম্যান্ডেট দিয়েছেন। আমি তাদের আশ্বস্ত করছি যে, আমাদের দল পশ্চিমবঙ্গের মানুষের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণে সম্ভাব্য সবটুকুই করবে। আমরা এমন একটি সরকার উপহার দেব যা সমাজের প্রতিটি স্তরের মানুষের মর্যাদা ও সুযোগ নিশ্চিত করবে।

গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ভোটগ্রহণ হয় পশ্চিমবঙ্গে। নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেস জানিয়েছিল, তারা গত তিনবারের মতো এবারও বিপুল ব্যবধানে জয় পাবে। তবে ফলাফল ঘোষণার পর থেকে দেখা যাচ্ছে বিজেপিকেই বেশিরভাগ মানুষ ভোট দিয়েছেন। এতে মমতার ১৫ বছরের শাসনের সমাপ্তি ঘটতে যাচ্ছে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

নিউইয়র্কে তিন গুরুত্বপূর্ণ সাক্ষাৎ, কূটনৈতিক সমীকরণের কোন বার্তা?
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
মোরেলগঞ্জে গৃহবধূর মৃত্যু, হত্যা নাকি আত্মহত্যা তদন্তে পুলিশ
পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে রাজশাহী মহানগর বিএনপির সমাবেশ ও মিছিল
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

সর্বাধিক পঠিত 

এনসিপির রাজশাহী জেলা কমিটির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
২২ বছর পর বাবার স্বপ্নের হাসপাতাল উদ্বোধন করলেন গণপূর্তমন্ত্রী
নিউইয়র্কে তিন গুরুত্বপূর্ণ সাক্ষাৎ, কূটনৈতিক সমীকরণের কোন বার্তা?
মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে নতুন ষড়যন্ত্র
রাস্তা বন্ধ করে ঘর নির্মাণ, সাটুরিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৭
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]