শিবচরে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাদকসহ আটক ৩

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

সারাদেশ

মাদারীপুর জেলার শিবচরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ তিনজনকে আটক করেছে প্রশাসন। বৃহস্পতিবার (১৪ মে) দিনগত গভীররাতে উপজেলার বহেরাতলা দক্ষিণ

2026-05-15T15:52:10+06:00
2026-05-15T15:52:10+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
শিবচরে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাদকসহ আটক ৩
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৩:৫২ পিএম 
মাদারীপুর জেলার শিবচরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ তিনজনকে আটক করেছে প্রশাসন। বৃহস্পতিবার (১৪ মে) দিনগত গভীররাতে উপজেলার বহেরাতলা দক্ষিণ এলাকার সীমানাবর্তী বাটেরচর এলাকা থেকে তাদের আটক করা হয়। 

শিবচর সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা ও শিবচর থানা পুলিশের একটি টিম এই অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানার নেতৃত্বে এবং শিবচর থানা পুলিশের এক টিম বহেরাতলা ইউনিয়নের শেষ প্রান্ত শিরুয়াইল ইউনিয়নের পূর্বকাকৈর বাটের চর এলাকায় বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে কালাম মাদবরের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।

এসময় ওই বাড়ি থেকে ইয়াবাসহ সেবনের নানা সরঞ্জাম জব্দ করা হয়। আটক করা হয় কালামের স্ত্রী সালমা (৪৫), পুত্র সাকিব আল হাসান (২৬) এবং ক্রেতা সরাব উদ্দিন (৪০) নামের এক মাদকসেবীকে। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে কালাম মাদবর পালিয়ে যায়। এলাকায় দীর্ঘদিন ধরেই ইয়াবা বিক্রি করায় ইয়াবা কালাম নামে সে পরিচিত। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সরাব উদ্দিনকে ২ বছরের কারাদণ্ড এবং কালাম মাদবরের স্ত্রী সালমা ও পুত্র সাকিব আল হাসানকে ১ বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

শিবচর সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা জানান, মাদকের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি। এ অ‌ভিযান অব্যাহত থাক‌বে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]