আমি অন্তর্বাস পরে ছিলাম, নগ্ন ছিলাম না: পূজা ভাট

বিনোদন ডেস্ক

বিনোদন

নব্বইয়ের দশকে বলিউডের সবচেয়ে আলোচিত ও সাহসী অভিনেত্রীদের একজন ছিলেন পূজা ভাট। অভিনয়ের পাশাপাশি নিজের স্পষ্টভাষী ব্যক্তিত্ব আর

2026-06-01T17:36:26+06:00
2026-06-01T17:36:26+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিনোদন
আমি অন্তর্বাস পরে ছিলাম, নগ্ন ছিলাম না: পূজা ভাট
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ৫:৩৬ পিএম 
নব্বইয়ের দশকে বলিউডের সবচেয়ে আলোচিত ও সাহসী অভিনেত্রীদের একজন ছিলেন পূজা ভাট। অভিনয়ের পাশাপাশি নিজের স্পষ্টভাষী ব্যক্তিত্ব আর ছকভাঙা সিদ্ধান্তের কারণে প্রায়ই খবরের শিরোনাম হতেন তিনি। সেই সময়ের অন্যতম আলোড়ন সৃষ্টিকারী ঘটনা ছিল একটি ম্যাগাজিনের প্রচ্ছদের (কভার) জন্য তাঁর করা ‘বডি পেইন্ট’ ফটোশুট। প্রকাশের পর যা নিয়ে দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছিল।

দীর্ঘ তিন দশকেরও বেশি সময় পর সেই বহুল আলোচিত ফটোশুট নিয়ে আবারও কথা বললেন পূজা ভাট। সম্প্রতি সাংবাদিক ভিকি লালওয়ানিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেন, এই ছবিটির মাধ্যমে বিতর্ক তৈরি করা কখনোই তাঁর উদ্দেশ্য ছিল না।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী পূজা স্মৃতিচারণা করে বলেন, ফটোশুটের আইডিয়াটি এসেছিল হলিউড তারকা ডেমি মুরের বিখ্যাত ‘ভ্যানিটি ফেয়ার’ ম্যাগাজিনের কভার থেকে। সাংবাদিক দিনেশ রাহেজা ও জিতু তাঁকে সেই প্রচ্ছদটি দেখিয়ে একই ধরনের একটি ছবি পুনর্নির্মাণের প্রস্তাব দেন।

পূজার ভাষ্য, আমি ছবিটি দেখে মুগ্ধ হয়েছিলাম। ডেমি মুরকে দারুণ লাগছিল। তারা যখন জানতে চাইল আমি এটা করতে রাজি কি না, আমি সঙ্গে সঙ্গেই বলেছিলাম- অবশ্যই। এরপর ফ্যাশন ডিজাইনার আনা সিংয়ের তত্ত্বাবধানে শুরু হয় প্রস্তুতি।

তখন ‘ফির তেরি কাহানি ইয়াদ আয়ি’ ছবির ‘তেরে দর পার সনম’ গানের শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন পূজা। রাত সাড়ে নয়টায় শুটিং শেষ করে সরাসরি চলে যান আলোকচিত্রী জগদিশ মালির বাড়িতে। সেখানেই তাঁর শরীরে পেইন্ট করা হয় এবং ফটোশুট সম্পন্ন হয়।

দীর্ঘদিন ধরে একটি প্রচলিত ধারণা ছিল যে, ওই ফটোশুটের সময় পূজা ভাট সম্পূর্ণ নগ্ন ছিলেন। সাক্ষাৎকারে এই দাবিটি সরাসরি উড়িয়ে দিয়ে পূজা বলেন, ‘আমি ওই ছবিতে নগ্ন ছিলাম না। ডেমি মুরের ক্ষেত্রে বডি পেইন্টের নিচে তিনি সম্পূর্ণ নগ্ন ছিলেন, কিন্তু আমি তা ছিলাম না। আমি অন্তর্বাস পরে ছিলাম। কারণ, আমরা খুব ভালোভাবেই জানতাম সীমারেখা কোথায় এবং আমরা সেই সীমা অতিক্রম করিনি। আমি এটি করেছি কারণ ধারণাটি আমার ভালো লেগেছিল।’

ম্যাগাজিনটি বাজারে আসার পর স্বাভাবিকভাবেই তীব্র সমালোচনা ও প্রশংসা- দুটিই পেয়েছিলেন পূজা। তবে সেই বিতর্ক বেশিদিন স্থায়ী হয়নি শহরের এক ভয়াবহ ট্র্যাজেডির কারণে।

পূজা বলেন, ‘ম্যাগাজিনটি বের হওয়ার পর বেশ হইচই পড়ে যায়। তবে এরপরই শহরে বোমা হামলার মতো এক ভয়ংকর ঘটনা ঘটে। স্বাভাবিকভাবেই তখন মানুষের মনোযোগের কেন্দ্রবিন্দুতে আর এটি ছিল না যে কোনো নারী নিজের শরীরে রং মেখে ছবি তুলেছেন কি না।’

তিন দশকের বেশি সময় পেরিয়ে যাওয়ার পরও নিজের সেই ছবি নিয়ে আলোচনা হওয়াকে বিস্ময়কর মনে করেন পূজা। বর্তমানে অনেকেই এটিকে ‘কাল্ট ইমেজ’ বা আইকনিক ছবি হিসেবে দেখছেন। পূজা মনে করেন, এগুলো পরিকল্পনা করে তৈরি করা যায় না। 

ক্ষোভ প্রকাশ করে এই অভিনেত্রী বলেন, ‘সমস্যা হলো, আমরা এখন এমন এক পৃথিবীতে বাস করছি, যেখানে মিথ্যার আধিক্য এত বেশি যে সত্যটাই আজ বিতর্কিত হয়ে উঠেছে।’

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

শিপব্রেকিং সেক্টরে দক্ষ জনবল তৈরিতে কাজ করবে কোরিয়া
ঢাকা-নারায়ণগঞ্জ-জয়দেবপুর রুটে চালু হচ্ছে দেশের প্রথম বৈদ্যুতিক ট্রেন
ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
উপকূলীয় বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা দাবি
বাগেরহাটে বিএনপি নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ, দোষীদের শাস্তির দাবি

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]