জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসককে পাটকেলঘাটা ক্লাব ও পাঠাগারের শুভেচ্ছা

সাতক্ষীরা প্রতিনিধি

সারাদেশ

সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন পাটকেলঘাটা ক্লাব ও পাঠাগারের সদস্যরা।মঙ্গলবার দুপুরে জেলা

2026-06-09T18:13:38+06:00
2026-06-09T18:13:38+06:00
বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসককে পাটকেলঘাটা ক্লাব ও পাঠাগারের শুভেচ্ছা
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৬:১৩ পিএম 
সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন পাটকেলঘাটা ক্লাব ও পাঠাগারের সদস্যরা। 

মঙ্গলবার দুপুরে জেলা পরিষদের প্রশাসকের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

পাটকেলঘাটা ক্লাব ও পাঠাগারের সভাপতি মকবুল হোসেনের নেতৃত্বে এই শুভেচ্ছা বিনিময়ের সময় আরও উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, হাফিজুর রহমান হাফিজ, সাংবাদিক আব্দুল মোমিন, মিহির সাধু মনা, উদয় ঘোষ, মাহমুদুল হক লাল্টু, মোসফেক বিশ্বাস ও আনিছুর জামান।

শুভেচ্ছা বিনিময়কালে জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব বলেন, নতুন প্রজন্মকে বিভিন্ন খেলাধুলার দিকে মনোনিবেশ করতে হবে। বর্তমান সমাজ থেকে মাদক দূর করার এবং যুবসমাজকে মাদক থেকে দূরে রাখার পাশাপাশি শরীর ঠিক রাখার জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই।

পাটকেলঘাটা ক্লাব ও পাঠাগারের ঐতিহ্য তুলে ধরে তিনি আরও বলেন, এই ক্লাবটি অনেক পুরোনো এবং এখান থেকে একসময় অনেক ভালো মানের খেলোয়াড় তৈরি হয়েছে। ক্লাবের সেই সুনাম ধরে রাখতে হবে এবং এর মাধ্যমে ক্রীড়া ক্ষেত্রে আবারও ভালো ভালো খেলোয়াড় তৈরি করতে হবে।

খেলাধুলাসহ যেকোনো ভালো কাজের জন্য নিজের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।

প্রতিনিধি/একে


সর্বশেষ সংবাদ 

রাণীনগরে ২ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস
পিরোজপুরে বলেশ্বর নদী ও রিজার্ভ পুকুরে মাছের পোনা অবমুক্ত
গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ২, আহত ১০
‘মাই ফেনী’ অ্যাপ চালু, এক ক্লিকে মিলবে পৌরসেবা
প্রথম দাপ্তরিক কাজ করলেন মির্জা আব্বাস

সর্বাধিক পঠিত 

এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে পিরোজপুরে শিক্ষার্থীদের মানববন্ধন
বরগুনায় মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন অনুষ্ঠিত
সেলফী পরিবহনের রুট পারমিট বাতিল দাবি
অস্তিত্বহীন পাঠাগারে সরকারি অনুদান, বঞ্চিত প্রকৃত গ্রন্থাগার
ঝগড়া না করার প্রতিশ্রুতি দেব-শুভশ্রীর
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]