হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক-মেসেঞ্জার ডাউন, আইডি স্বয়ংক্রিয়ভাবে লগআউট

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

হঠাৎ করেই বিশ্বজুড়ে কারিগরি বিভ্রাটের মুখে পড়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। বিশ্বের লাখ লাখ ব্যবহারকারীর ফেসবুক আইডি এবং

2026-06-12T20:53:35+06:00
2026-06-12T20:53:35+06:00
বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিশ্ব
হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক-মেসেঞ্জার ডাউন, আইডি স্বয়ংক্রিয়ভাবে লগআউট
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৮:৫৩ পিএম 
হঠাৎ করেই বিশ্বজুড়ে কারিগরি বিভ্রাটের মুখে পড়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। বিশ্বের লাখ লাখ ব্যবহারকারীর ফেসবুক আইডি এবং মেসেঞ্জার আকস্মিকভাবে স্বয়ংক্রিয়ভাবে (অটো) লগআউট হয়ে গেছে। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইউনিলেইড এক প্রতিবেদনে জানিয়েছে, ফেসবুকের হাজার হাজার ব্যবহারকারী এই মুহূর্তে অ্যাকাউন্ট ব্যবহারে সমস্যার সম্মুখীন হচ্ছেন।

আউটেজ ট্র্যাকিং সাইট ‘ফাস্টডাউন’ বাংলাদেশ সময় আজ শুক্রবার (১২ জুন) রাত প্রায় ৮টার দিকে জানায়, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৭০০-এর বেশি ব্যবহারকারী ফেসবুক ব্যবহারে সমস্যার কথা রিপোর্ট করেছেন। যার মধ্যে যুক্তরাষ্ট্র ও ফিলিপাইন থেকে সবচেয়ে বেশি অভিযোগ এসেছে।

এদিকে আরেক জনপ্রিয় আউটেজ ট্র্যাকিং ওয়েবসাইট ‘ডাউন ডিটেক্টর’ জানিয়েছে, বিশ্বজুড়ে ফেসবুক ব্যবহারকারীরা দ্রুত গতিতে এই সমস্যার কথা রিপোর্ট করা শুরু করেছেন। ইতোমধ্যে সাড়ে ৭ হাজারেরও বেশি ব্যবহারকারী তাদের সমস্যার কথা জানিয়েছেন।

ক্ষতিগ্রস্ত অনেক ব্যবহারকারী জানিয়েছেন, তারা আইডি লগআউট হওয়ার পর পুনরায় আর লগইন করতে পারছেন না। অনেকের স্ক্রিনে ইংরেজিতে একটি বার্তা ভেসে উঠছে, যেখানে লেখা রয়েছে— ‘This page is not available right now’। ফেসবুক ও মেসেঞ্জারের পাশাপাশি একই মেটা-নিয়ন্ত্রিত প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম ব্যবহারকারীরাও একই ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন।

ঠিক কী কারণে হঠাৎ এই বিশ্বব্যাপী বিভ্রাট ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া কতক্ষণ এই সমস্যা বজায় থাকবে, সে বিষয়েও কোনো তথ্য দেয়নি ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা।

এদিকে ফেসবুক ডাউনের এই ঘটনায় বিকল্প সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে বিশ্বজুড়ে ব্যবহারকারীরা নিজেদের ভোগান্তির কথা প্রকাশ করছেন। কেউ লগইন করতে না পারার আক্ষেপ করছেন, আবার কেউবা নিউজ ফিড লোড না হওয়ার সমস্যার কথা জানাচ্ছেন।

সার্বিক বিষয় নিয়ে মেটার পক্ষ থেকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য বা ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে পরিস্থিতির উন্নয়নে প্রকৌশলীরা কাজ করছেন বলে ধারণা করা হচ্ছে। এই অবস্থায় ফেসবুক ব্যবহারকারীদের আতঙ্কিত না হয়ে আপাতত ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

নিউইয়র্কে তিন গুরুত্বপূর্ণ সাক্ষাৎ, কূটনৈতিক সমীকরণের কোন বার্তা?
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
মোরেলগঞ্জে গৃহবধূর মৃত্যু, হত্যা নাকি আত্মহত্যা তদন্তে পুলিশ
পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে রাজশাহী মহানগর বিএনপির সমাবেশ ও মিছিল
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

সর্বাধিক পঠিত 

এনসিপির রাজশাহী জেলা কমিটির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
২২ বছর পর বাবার স্বপ্নের হাসপাতাল উদ্বোধন করলেন গণপূর্তমন্ত্রী
নিউইয়র্কে তিন গুরুত্বপূর্ণ সাক্ষাৎ, কূটনৈতিক সমীকরণের কোন বার্তা?
মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে নতুন ষড়যন্ত্র
রাস্তা বন্ধ করে ঘর নির্মাণ, সাটুরিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৭
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]