দেশবার্তা প্রতিবেদক

লাইফস্টাইল

2026-07-16T16:27:22+00:00
2026-07-16T16:34:13+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
লাইফস্টাইল
আজ বিশ্ব সাপ দিবস
সচেতনতা ও সহাবস্থানেই বাঁচবে প্রকৃতি
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৪:২৭ পিএম  আপডেট: ১৬.০৭.২০২৬ ৪:৩৪ পিএম
ছবি: সংগৃহীত।
সাপ নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এক আদিম আতঙ্ক আর রহস্যের ছবি। রূপালি পর্দা থেকে শুরু করে লোকগাথা- সবখানেই সাপকে উপস্থাপন করা হয়েছে এক ভয়ংকর রূপী প্রাণী হিসেবে। কিন্তু এই চিরচেনা ভয়ের আড়ালে থাকা সত্যটি হলো, সাপ প্রকৃতির শত্রু নয়, বরং পরিবেশের ভারসাম্য রক্ষার এক অন্যতম কারিগর। 

এই শীতল রক্তের প্রাণীটি সম্পর্কে মানুষের মন থেকে ভুল ধারণা দূর করতে এবং এর সংরক্ষণের গুরুত্ব তুলে ধরতে প্রতি বছর ১৬ জুলাই বিশ্বজুড়ে পালিত হয় ‘বিশ্ব সাপ দিবস’।

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত


বিজ্ঞানের তথ্যানুযায়ী, অ্যান্টার্কটিকা ছাড়া পৃথিবীর প্রায় সব মহাদেশের বন, পাহাড়, মরুভূমি, জলাভূমি এবং সমুদ্রে সাপের বিচরণ রয়েছে। বিশ্বে এখন পর্যন্ত ৩ হাজার ৫০০-এর বেশি প্রজাতির সাপ শনাক্ত করা সম্ভব হয়েছে। 

তবে প্রচলিত ধারণার বিপরীতে বাস্তব চিত্র হলো, সব সাপ বিষধর নয়; মাত্র একটি ছোট অংশের সাপ মানুষের জন্য বিপজ্জনক। অধিকাংশ সাপই স্বভাবগতভাবে মানুষের সংস্পর্শ এড়িয়ে চলতে পছন্দ করে।

প্রকৃতির দক্ষ শিকারি হিসেবে পরিচিত সাপ পরিবেশের জন্য অত্যন্ত উপকারী। বিশেষ করে ফসলের ক্ষতিকারক ইঁদুর ও অন্যান্য ছোট প্রাণীর সংখ্যা নিয়ন্ত্রণে রেখে এরা কৃষকের পরম বন্ধু হিসেবে কাজ করে। সাপের শারীরিক গঠনও বেশ বিচিত্র। বড় শিকার সহজে গিলে ফেলা কিংবা নির্দিষ্ট সময় পরপর পুরোনো চামড়া বদলে নতুন চামড়া ধারণ করা সাপের এক স্বাভাবিক ও অনন্য প্রক্রিয়া।

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত


সাপকে সাধারণত আক্রমণাত্মক মনে করা হলেও বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা। সাপ মূলত তখনই আক্রমণ করে, যখন সে নিজে ভয় পায়, কোথাও আটকে যায় কিংবা তার জীবন হুমকির মুখে পড়ে। অর্থাৎ, সাপের আক্রমণ মূলত আত্মরক্ষারই একটি অংশ। তাই সাপ দেখলে তা না মেরে নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং প্রয়োজনে উদ্ধারকারী দলের সহায়তা নেওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

বর্তমানে বন উজাড়, জলবায়ু পরিবর্তন এবং মানুষের অসচেতনতার কারণে সাপের অনেক প্রজাতি বিলুপ্তির হুমকিতে রয়েছে। বাস্তুতন্ত্রের চেইন বা ফুড চেইনে সাপের ভূমিকা অপরিসীম, তাই একটি প্রজাতির হারিয়ে যাওয়া মানে পুরো প্রকৃতির ওপর আঘাত আসা।

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত


সাপের দুনিয়ায় যেমন রয়েছে বিশ্বের সবচেয়ে ছোট ‘বার্বাডোস থ্রেড স্নেক’, তেমনই আছে সবচেয়ে লম্বা ‘রেটিকুলেটেড পাইথন’ কিংবা সবচেয়ে ভারী ‘গ্রিন অ্যানাকোন্ডা’। আর বিষধর সাপের মধ্যে আকারে সবচেয়ে বড় হলো ‘কিং কোবরা’।

চলচ্চিত্র আর গল্পকাহিনী সাপের যে ভয়ংকর রূপ দাঁড় করিয়েছে, বাস্তবের চিত্র তার চেয়ে অনেক আলাদা। বিশ্ব সাপ দিবস আমাদের এই বার্তাই দেয় যে- সাপকে অন্ধ ভয় না পেয়ে সঠিকভাবে জানতে হবে। মানুষের সচেতনতা আর সংরক্ষণের উদ্যোগের মাধ্যমেই কেবল প্রকৃতিতে মানুষ ও সাপের নিরাপদ সহাবস্থান নিশ্চিত করা সম্ভব।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
লাইফস্টাইল- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]