বাংলাদেশ সফরে মেকআপ আর্টিস্ট সেলিনা মনির

দেশবার্তা প্রতিবেদক

লাইফস্টাইল

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মেকআপ আর্টিস্ট ও প্রশিক্ষক সেলিনা মনির বাংলাদেশ সফরে আসছেন। দেশের উদীয়মান নারী উদ্যোক্তা ও পেশাদার মেকআপ

2026-08-09T19:06:13+06:00
2026-08-09T19:06:13+06:00
সোমবার ● ১০ আগস্ট ২০২৬,
২৬ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

সোমবার ● ১০ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
লাইফস্টাইল
বাংলাদেশ সফরে মেকআপ আর্টিস্ট সেলিনা মনির
সেপ্টেম্বরে ঢাকায় ব্রাইডাল মাস্টারক্লাস ও হ্যান্ডস-অন ওয়ার্কশপ
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৭:০৬ পিএম 
সংগৃহীত ছবি
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মেকআপ আর্টিস্ট ও প্রশিক্ষক সেলিনা মনির বাংলাদেশ সফরে আসছেন। দেশের উদীয়মান নারী উদ্যোক্তা ও পেশাদার মেকআপ শিল্পীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আগামী ৪ থেকে ৮ সেপ্টেম্বর ঢাকায় বিশেষ ব্রাইডাল মেকআপ মাস্টারক্লাস ও হ্যান্ডস-অন ওয়ার্কশপ পরিচালনা করবেন তিনি।

বাংলাদেশে দীর্ঘদিন ধরে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার মাধ্যমে সেলিনা মনির এক হাজারেরও বেশি নারীকে পেশাদার মেকআপ প্রশিক্ষণ দিয়েছেন। তাঁর কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে দেশের বিভিন্ন জেলা ও শহরে অনেক নারী বর্তমানে ফ্রিল্যান্স মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন। অনেকে প্রতিষ্ঠা করেছেন নিজস্ব ব্রাইডাল ও বিউটি স্টুডিও।

আয়োজকদের মতে, এবারের কর্মশালায় আন্তর্জাতিক মানের ব্রাইডাল মেকআপ, আধুনিক ট্রেন্ড, স্কিন প্রিপ, ক্লায়েন্ট কনসালটেশন, প্রফেশনাল কিট ব্যবস্থাপনা এবং বিউটি ব্যবসা পরিচালনার বিভিন্ন বিষয় হাতে-কলমে শেখানো হবে।

সেলিনা মনির বলেন, দক্ষতা অর্জনের মাধ্যমে নারীরা নিজেদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারেন। তাঁর এই কর্মশালার লক্ষ্য শুধু আধুনিক ব্রাইডাল মেকআপ শেখানো নয়, অংশগ্রহণকারীদের বাস্তবমুখী প্রশিক্ষণের মাধ্যমে পেশাগত ক্যারিয়ার গড়ে তুলতেও সহায়তা করা।

বাংলাদেশ সফরের অংশ হিসেবে জনপ্রিয় মডেল বারিশা হকের সঙ্গে একটি বিশেষ ফটো ও ভিডিও ক্যাম্পেইনেও অংশ নিচ্ছেন সেলিনা মনির। ক্যাম্পেইনটি শিগগিরই প্রকাশ করা হবে।

এবারের ওয়ার্কশপের প্রধান আউটফিট পার্টনার Eleni। প্রশিক্ষণে ব্যবহৃত ব্রাইডাল পোশাক সরবরাহ করবে প্রতিষ্ঠানটি। অন্যদিকে The Beauty Mall আয়োজনের অফিশিয়াল কসমেটিকস পার্টনার হিসেবে আন্তর্জাতিক মানের প্রসাধনী সরবরাহ করবে।

আয়োজকদের দাবি, এ কর্মশালা বাংলাদেশের বিউটি ইন্ডাস্ট্রিতে নতুন প্রতিভা তৈরির পাশাপাশি নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ আরও সম্প্রসারিত করবে। সেলিনা মনিরের দীর্ঘ অভিজ্ঞতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ পদ্ধতির সমন্বয়ে অংশগ্রহণকারীরা দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পেশাগত অগ্রগতির জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ পাবেন।

নারীর দক্ষতা উন্নয়ন, ক্ষমতায়ন ও উদ্যোক্তা তৈরির ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবেই এ আয়োজন করা হচ্ছে।

দেশবার্তা/আরএইচ


সর্বশেষ সংবাদ 

জর্জিনাকে ‘মোটা’ বলে কটাক্ষ, জবাব দিলেন রোনালদো
চাঙ্গা হচ্ছে অর্থনীতি, পিএমআই সূচকে বড় লাফ
১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ভাইরাল মিজান গ্রেপ্তার
ভুল স্বীকারে কিসের দ্বিধা? ভক্তদের প্রশ্ন ছুড়লেন নাবিলা
ডন গ্রেপ্তারের পর যা বললেন সালমান শাহর মা নীলা চৌধুরী

সর্বাধিক পঠিত 

অস্ত্র মামলায় অভিযুক্ত সিডিএ কর্মকর্তা, ১৪ বছরেও ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ
ডিসি পদ পেতে ৬৯ কোটি টাকার চুক্তির অভিযোগ
জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা কমিটি অনুমোদন
আন্তর্জাতিক আদিবাসী দিবস আজ
বাংলাদেশ সফরে মেকআপ আর্টিস্ট সেলিনা মনির
লাইফস্টাইল- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]