কোলেস্টেরল কমিয়ে হৃদরোগের ঝুঁকি কমাবে যে ৫ তেল

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল

রান্নাবান্নায় অতিরিক্ত চর্বি বা ভুল তেলের ব্যবহার অজান্তেই ধমনীতে চর্বি জমিয়ে রক্ত সঞ্চালনে বাধা তৈরি করে। তবে পুষ্টিবিজ্ঞানীদের

2026-08-17T15:29:53+06:00
2026-08-17T15:29:53+06:00
মঙ্গলবার ● ১৮ আগস্ট ২০২৬,
৩ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

মঙ্গলবার ● ১৮ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
লাইফস্টাইল
কোলেস্টেরল কমিয়ে হৃদরোগের ঝুঁকি কমাবে যে ৫ তেল
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৩:২৯ পিএম 
সংগৃহীত ছবি
রান্নাবান্নায় অতিরিক্ত চর্বি বা ভুল তেলের ব্যবহার অজান্তেই ধমনীতে চর্বি জমিয়ে রক্ত সঞ্চালনে বাধা তৈরি করে। তবে পুষ্টিবিজ্ঞানীদের মতে, সব তেল হৃদযন্ত্রের জন্য ক্ষতিকর নয়। স্যাচুরেটেড চর্বিযুক্ত তেলের পরিবর্তে মনো-আনস্যাচুরেটেড এবং পলি-আনস্যাচুরেটেড ফ্যাট সমৃদ্ধ তেল ব্যবহার করলে তা রক্তে ক্ষতিকর ‘এলডিএল’ বা খারাপ কোলেস্টেরল দ্রুত কমিয়ে আনতে সাহায্য করে।

স্বাস্থ্য ও চিকিৎসা-বিষয়ক ওয়েবসাইট ‘হেলথ ডটকম’-এ প্রকাশিত প্রতিবেদনে পুষ্টিবিদেরা জানান, প্রতিদিনের খাদ্যাভ্যাস ও তেল ব্যবহারের পরিবর্তনের মাধ্যমে কোলেস্টেরল নিয়ন্ত্রণের পাশাপাশি হৃদযন্ত্র ভালো রাখা সম্ভব।

হৃদরোগের ঝুঁকি এড়াতে পুষ্টিবিদদের প্রস্তাবিত পাঁচটি উপকারী তেল

এক্সট্রা-ভার্জিন অলিভ অয়েল

হৃদরোগ বিশেষজ্ঞদের প্রথম পছন্দ এটি। মার্কিন হৃদরোগ বিশেষজ্ঞ ডা. ব্রেট সিলোভ বলেন, অলিভ অয়েলে উচ্চমাত্রার মনো-আনস্যাচুরেটেড ফ্যাট থাকে, যা শরীরে ক্ষতিকর এলডিএল কোলেস্টেরল কমায় এবং সুরক্ষামূলক এইচডিএল বা ‘ভালো কোলেস্টেরল’ বাড়াতে সাহায্য করে।

এতে থাকা ‘পলিফেনল’ অ্যান্টি-অক্সিডেন্ট রক্তনালী সুরক্ষিত রাখে। স্মোক পয়েন্ট ১৭৬.৭ থেকে ২১০ ডিগ্রি সেলসিয়াস হওয়ায় এই তেল দিয়ে ঘরের সাধারণ সব ধরনের রান্না বা ভাজি করা নিরাপদ।

অ্যাভোকাডো অয়েল

মৃদু স্বাদ এবং উচ্চ স্মোক পয়েন্টের (প্রায় ৫২০ ডিগ্রি ফারেনহাইট) কারণে এটি রান্নার জন্য অত্যন্ত উপযোগী। প্রিভেন্টিভ কার্ডিওলজি পুষ্টিবিদ মিশেল রাউথেনস্টাইন জানান, উচ্চ তাপমাত্রার রান্নায় এই তেল ব্যবহার করলে তেলের অক্সিডেশন বা চর্বি ভেঙে ক্ষতিকর উপজাত তৈরি হওয়া প্রতিরোধ করে।

ক্যানোলা অয়েল

এতে প্রাকৃতিকভাবেই ক্ষতিকর স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ অনেক কম। নিরপেক্ষ স্বাদ এবং উদ্ভিজ্জ ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ হওয়ায় ডা. ব্রেট সিলোভ রোজকার রান্নায় এটি ব্যবহারের পরামর্শ দেন।

সয়াবিন তেল

বোস্টন বিশ্ববিদ্যালয়ের পুষ্টিবিজ্ঞানের অধ্যাপক ডক্টর জোয়ান সালগে ব্লেক জানান, সাশ্রয়ী তেলের মধ্যে সয়াবিন তেলেই উল্লেখযোগ্য পরিমাণে ‘আলফা-লিনোলেনিক অ্যাসিড (এএলএ)’ পাওয়া যায়, যা যকৃতে গিয়ে হৃদযন্ত্র-বান্ধব ওমেগা-৩ চর্বিতে রূপান্তরিত হয়। প্রতিদিন মাত্র দেড় টেবিল-চামচ খাঁটি সয়াবিন তেল গ্রহণ হৃদরোগের ঝুঁকি কমায়।

আখরোট বা ওয়ালনাট অয়েল

এটি ওমেগা-৩ সমৃদ্ধ এবং রক্তনালীর অভ্যন্তরীণ প্রদাহ শান্ত করতে কার্যকর। তবে উচ্চ তাপে নষ্ট হয়ে যায় বলে এটি রান্নায় ব্যবহার না করে সালাদ ড্রেসিং বা সেদ্ধ সবজির ওপর ছড়িয়ে খাওয়ার পরামর্শ দিয়েছেন পুষ্টিবিদরা।

যেসব তেল এড়িয়ে চলবেন

অনেকে মনে করেন সব উদ্ভিজ্জ তেলই ভালো, তবে পুষ্টিবিদদের মতে এটি ভুল ধারণা। নারকেল তেল ও পাম অয়েলে অতিরিক্ত ‘স্যাচুরেটেড ফ্যাট’ থাকে, যা ধমনী ব্লক করতে পারে। 

আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের মতে, দিনে সর্বোচ্চ ১৩ গ্রাম স্যাচুরেটেড ফ্যাট খাওয়া নিরাপদ; কিন্তু মাত্র এক চামচ নারকেল তেলেই থাকে ১১ গ্রামের বেশি ক্ষতিকর চর্বি। তাই নারকেল তেল, পাম অয়েল, ডালডা, অতিরিক্ত চর্বি বা মাখন রান্না থেকে দূরে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া ডা. সিলোভ সতর্ক করে জানান, রান্নার তেল কখনো সরাসরি চুলার পাশে, কড়া আলোতে বা গরমে রাখা উচিত নয়। আলো ও তাপ তেলের পুষ্টিগুণ নষ্ট করে দেয়, তাই তেল সব সময় অন্ধকার ও ঠান্ডা স্থানে সংরক্ষণ করা আবশ্যক।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

রাজধানীতে গ্যাস সংকটে হোটেলে ভিড়, বাড়ছে খাবারের খরচ
ম্যাচ-সিরিজ জয়ে বোনাসের পুরোনো রীতি বদলাতে চায় বিসিবি
মোরেলগঞ্জে বিদ্যালয়ে ৩ গাছ কাটার অভিযোগ, ম্যানেজিং কমিটি নিয়েও প্রশ্ন
সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে ৯ শ্রমিকের মৃত্যুর ৪ দিন পর অপমৃত্যু মামলা
সিলেটে কাগজে বন্দি নারীদের ‘পিংক বাস’ সার্ভিস

সর্বাধিক পঠিত 

সিলেটে এসআই ইয়াকুবের বিরুদ্ধে ৫ লাখ টাকা ঘুস গ্রহণের অভিযোগ
রেলের লোকোমোটিভ যন্ত্রাংশ সংকট, সার্ভিস কন্ট্রাক্টে দরপত্র এড়ানোর উদ্যোগ
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত
হবিগঞ্জে বৈছাআ-এর সদস্য সচিবসহ তিনজন আটক
সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
লাইফস্টাইল- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]