নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: নিহত ১

নাটোর প্রতিনিধি

সারাদেশ

নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুর উপজেলার তালবাড়িয়া এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের এক হেলপার নিহত হয়েছেন। এ

2026-07-22T15:57:54+06:00
2026-07-22T15:57:54+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
৬ রুশ নাগরিকসহ আহত ৮
নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: নিহত ১
নাটোর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৩:৫৭ পিএম 
নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুর উপজেলার তালবাড়িয়া এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় ছয়জন রুশ নাগরিকসহ মোট আটজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২১ জুলাই) রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশ্যে প্রায় ৫০ জন রুশ নাগরিক বহনকারী একটি বাস যাচ্ছিল। একই সময় নাটোর থেকে ঢাকাগামী একটি ট্রাক তালবাড়িয়া এলাকায় পৌঁছালে দুটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে ট্রাকের হেলপার আফরোজ (১৪) ঘটনাস্থলেই নিহত হন। তিনি নাটোর সদর উপজেলার হয়বতপুর এলাকার বাসিন্দা এবং এতিম হওয়ায় জীবিকার তাগিদে কাঁচামালবাহী ট্রাকে সহকারী হিসেবে কাজ করতেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

দুর্ঘটনায় বাসে থাকা ছয়জন রুশ নাগরিকসহ মোট আটজন আহত হন। খবর পেয়ে গুরুদাসপুর ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বনপাড়া হাসপাতাল ও নাটোর সদর হাসপাতালে পাঠায়।

গুরুদাসপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রুস্তম আলী জানান, বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের এক হেলপার নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]