দিল্লিতে আন্দোলন সমাপ্তির ঘোষণা ককরোচ জনতা পার্টির

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ও অন্যান্য দাবি পূরণ হওয়ায় আন্দোলনের সমাপ্তি ঘোষণা করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। আজ

2026-07-25T20:17:03+06:00
2026-07-26T13:50:20+06:00
বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিশ্ব
দিল্লিতে আন্দোলন সমাপ্তির ঘোষণা ককরোচ জনতা পার্টির
দাবি মেনে নিলো মোদি সরকার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৮:১৭ পিএম  আপডেট: ২৬.০৭.২০২৬ ১:৫০ পিএম
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর যন্তর মন্তরে নেচে গেয়ে উদযাপন করছেন ককরোচ জনতা পার্টির সমর্থকেরা। ছবি: এএফপি
শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ও অন্যান্য দাবি পূরণ হওয়ায় আন্দোলনের সমাপ্তি ঘোষণা করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। আজ শনিবার (২৫ জুলাই) সরকারের প্রতিনিধিদের সঙ্গে সিজেপির প্রতিনিধিরা বৈঠক করেন। এরপর যৌথ ঘোষণায় তারা আন্দোলন সমাপ্তির ঘোষণা দেন এবং বিক্ষোভকারীদের বাড়িতে ফিরে যাওয়ার আহ্বান জানান।

সিজেপির মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা ভারতের দুই কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিংয়ের সঙ্গে সংবাদ সম্মেলন করেন। 

তারা সাংবাদিকদের বলেন, সরকার তাদের দাবি মেনে নেওয়ার প্রতিশ্রতি দিয়েছে। আর সেই থেকে স্বদিচ্ছার অংশ হিসেবে তারা আন্দোলন সমাপ্ত করছেন।

তারা বলেছেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিটি তারা সরাসরি আদায় করে নিয়েছেন। আর দুটি দাবির মধ্যে ছিল বিক্ষোভকারীদের বিরুদ্ধে হওয়া পুলিশি অভিযোগ প্রত্যাহার ও মেডিকেল ভর্তি পরীক্ষার জেরে যেসব শিক্ষার্থী আত্মহত্যা করেছেন তাদের পরিবারকে এক কোটি রুপি করে ক্ষতিপূরণ দেওয়া। সরকার তাদের এ দাবিগুলোও মেনে নিয়েছে।

মুখপাত্র সৌরভ দাস বলেছেন, সরকার যেহেতু আমাদের দাবি মেনে নিয়েছে তাই আমরা সব আন্দোলনকারীকে বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছি।

আরেক মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেছেন, ৩৬ দিনের আন্দোলনের পর সরকার আমাদের দাবি মেনে নিয়েছে। আমরা সবাইকে শান্তিপূর্ণভাবে বিক্ষোভস্থল থেকে সরে যাওয়ার আহ্বান জানাচ্ছি। আমাদের দাবিগুলো উগ্র ছিল না, ছিল সাধারণ এবং সরকার এখন এগুলো মেনে নিয়েছে।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দিল্লির যন্তর মন্তরে পুলিশ লাউড স্পিকারে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে ঘোষণা দিচ্ছে সরকার তাদের দাবি মেনে নিয়েছে এখন তারা যেন এখান থেকে সরে যান।

এক মাসের বেশি সময় ধরে তীব্র এ আন্দোলনের কারণে যন্তর মন্তরের আশপাশের মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে আছে। এছাড়া জনাসমাগম আটকাতে সেখানকার ১৬-১৭টি মেট্রোস্টেশন বন্ধ রাখা হয়েছিল। সূত্র: এনডিটিভি

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

নিউইয়র্কে তিন গুরুত্বপূর্ণ সাক্ষাৎ, কূটনৈতিক সমীকরণের কোন বার্তা?
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
মোরেলগঞ্জে গৃহবধূর মৃত্যু, হত্যা নাকি আত্মহত্যা তদন্তে পুলিশ
পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে রাজশাহী মহানগর বিএনপির সমাবেশ ও মিছিল
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

সর্বাধিক পঠিত 

এনসিপির রাজশাহী জেলা কমিটির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
২২ বছর পর বাবার স্বপ্নের হাসপাতাল উদ্বোধন করলেন গণপূর্তমন্ত্রী
নিউইয়র্কে তিন গুরুত্বপূর্ণ সাক্ষাৎ, কূটনৈতিক সমীকরণের কোন বার্তা?
মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে নতুন ষড়যন্ত্র
রাস্তা বন্ধ করে ঘর নির্মাণ, সাটুরিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৭
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]