আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

2026-07-31T15:20:08+00:00
2026-07-31T15:20:08+00:00
শনিবার ● ১ আগস্ট ২০২৬,
১৭ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শনিবার ● ১ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
বিশ্ব
লোকসভায় প্রতিবেদন
ভারতে শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মসূচির সুযোগ দেওয়া হয়নি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৩:২০ পিএম 
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের ভূখণ্ড থেকে কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি পালনের সুযোগ দেওয়া হয়নি। একই সঙ্গে তাকে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশের অনুরোধটি খতিয়ে দেখা হচ্ছে। ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় উপস্থাপিত সংসদীয় কমিটির এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। 

বৃহস্পতিবার (৩০ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, কংগ্রেস নেতা শশী থারুরের সভাপতিত্বে অনুষ্ঠিত পররাষ্ট্রবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশের ওপর সরকারের গৃহীত পদক্ষেপ-সংক্রান্ত প্রতিবেদনটি বৃহস্পতিবার লোকসভায় পেশ করা হয়। ‘ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ’ বিষয়ে কমিটির নবম প্রতিবেদনে থাকা পর্যবেক্ষণ ও সুপারিশের ভিত্তিতে সরকার এ পদক্ষেপ নিয়েছে।

কেন্দ্রীয় সরকার সংসদীয় কমিটিকে জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশ সরকারের অনুরোধটি প্রযোজ্য আইন ও প্রতিষ্ঠিত পদ্ধতি অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খতিয়ে দেখছে।

সংসদীয় কমিটি জানায়, আদালত শেখ হাসিনার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড ঘোষণার পর বাংলাদেশ সরকারের প্রত্যর্পণের অনুরোধটি তারা আমলে নিয়েছে। এ বিষয়ে পর্যালোচনার অগ্রগতি সম্পর্কে কেন্দ্র সরকারকে নিয়মিত অবহিত রাখার অনুরোধও করা হয়েছে।

শেখ হাসিনার ভারতে অবস্থানের বিষয়ে কমিটি উল্লেখ করে, এটি ভারতের ‘সভ্যতার আদর্শ এবং গুরুতর দুর্দশা বা অস্তিত্বের সংকটের সম্মুখীন ব্যক্তিদের আশ্রয় দেওয়ার মানবিক ঐতিহ্যের’ আওতায় বিবেচনা করা হয়েছে।

কমিটি নিশ্চিত করেছে, শেখ হাসিনাকে ভারতীয় ভূখণ্ড থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য কোনো সুযোগ দেওয়া হয়নি। ভারতের ভূখণ্ড ব্যবহার করে অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে না দেওয়ার যে নীতি ভারতের রয়েছে, এ ক্ষেত্রেও সেটি কঠোরভাবে অনুসরণ করা হয়েছে।

প্রতিবেদনে কমিটি আরও সুপারিশ করেছে, সরকার যেন তার ‘নীতিগত ও মানবিক দৃষ্টিভঙ্গি’ অব্যাহত রাখে। একই সঙ্গে এ ধরনের সংবেদনশীল পরিস্থিতি আন্তর্জাতিক দায়বদ্ধতার সঙ্গে সামঞ্জস্য রেখে মোকাবিলা করার আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলেও দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে টানাপোড়েন দেখা যায়। পরবর্তীতে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে জয়ী হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

দেশবার্তা/একে


  বিষয়:   শেখ হাসিনা  ভারত  লোকসভা 


সর্বশেষ সংবাদ 

গাড়ি চালিয়ে রাজধানী পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান
হবিগঞ্জে নেশাজাতীয় তরল পান করে পাঁচজনের মৃত্যু
‘লাকি ভাস্কর ২’ নিয়ে ফিরছেন দুলকার সালমান
কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, গ্রেপ্তার ৪
সোনারগাঁয়ে চুরি-ছিনতাই ও মাদকের বিরুদ্ধে মানববন্ধন

সর্বাধিক পঠিত 

কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
‘ইয়াবা মানুষকে পশু বানিয়ে দেয়’, ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন মেটালফ্রিক
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]