জমকালো আয়োজনে ভোজিনহাকে বরণ করল চিলির ক্লাব কলো-কলো

দেশবার্তা ডেস্ক

খেলা

বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়েই ফুটবল বিশ্বকে চমকে দিয়েছিল কেপ ভার্দে। সেই সাফল্যের অন্যতম নায়ক ছিলেন গোলরক্ষক ভোজিনহা। আসরের

2026-08-06T14:37:29+06:00
2026-08-06T14:37:29+06:00
শুক্রবার ● ৭ আগস্ট ২০২৬,
২৩ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

শুক্রবার ● ৭ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
খেলা
জমকালো আয়োজনে ভোজিনহাকে বরণ করল চিলির ক্লাব কলো-কলো
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ২:৩৭ পিএম 
সংগৃহীত ছবি
বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়েই ফুটবল বিশ্বকে চমকে দিয়েছিল কেপ ভার্দে। সেই সাফল্যের অন্যতম নায়ক ছিলেন গোলরক্ষক ভোজিনহা। আসরের দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ৪০ বছর বয়সে চিলির ঐতিহ্যবাহী ক্লাব কলো-কলোতে যোগ দিয়েছেন তিনি। নতুন ক্লাবে যোগ দিয়েই সমর্থকদের কাছ থেকে পেয়েছেন রাজকীয় সংবর্ধনা।

কলো-কলোতে যোগ দিতে চিলির রাজধানী সান্তিয়াগোতে পৌঁছালে বিমানবন্দরেই ভোজিনহাকে স্বাগত জানাতে ভিড় করেন হাজারো সমর্থক। জার্সি, উপহার, করতালি আর উচ্ছ্বাসে তারা প্রিয় তারকাকে বরণ করে নেন। উৎসবমুখর পরিবেশে ভক্তদের ভালোবাসায় সিক্ত হন অভিজ্ঞ এই গোলরক্ষক।

বিমানবন্দরের পর একই উষ্ণ অভ্যর্থনা অপেক্ষা করছিল ক্লাবের ঘাঁটিতেও। বুধবার সান্তিয়াগোর মনুমেন্টাল স্টেডিয়ামে হাজারো সমর্থকের উপস্থিতিতে কলো-কলোর জার্সিতে প্রথমবারের মতো মাঠে নামেন ভোজিনহা। ক্লাবের জেতা গুরুত্বপূর্ণ ট্রফিগুলোর সামনে দাঁড়িয়ে সমর্থকদের শুভেচ্ছা গ্রহণ করেন তিনি।

সমর্থকদের ভালোবাসায় অভিভূত ভোজিনহা বলেন, ‘আমি খুবই আনন্দিত। চিলির সবচেয়ে বড় ক্লাবের সমর্থকদের ভালোবাসা ও সমর্থনের জন্য আন্তরিক ধন্যবাদ। এগিয়ে চলো, কলো-কলো!’

কলো-কলোর হয়ে ২৯ নম্বর জার্সি পরবেন ভোজিনহা। সবকিছু ঠিক থাকলে আগামী ১৬ আগস্ট নিজেদের মাঠে তার অভিষেক হতে পারে।

বিশ্বকাপে নজরকাড়া পারফরম্যান্সের পর আন্তর্জাতিক ফুটবলে ভোজিনহার জনপ্রিয়তা ব্যাপকভাবে বেড়েছে। এর প্রভাব পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমেও। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা প্রায় ৫০ হাজার থেকে বেড়ে ২ কোটি ৯০ লাখেরও বেশি হয়েছে।

দেশবার্তা/আরএইচ


সর্বশেষ সংবাদ 

এসএসসির ফল সোমবার, এসএমএস ও ওয়েবসাইটে জানা যাবে যেভাবে
তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন স্থগিত
মানিকগঞ্জ থেকে ঢাকা স্মৃতি কথা
চট্টগ্রাম বন্দরে মেয়াদোত্তীর্ণ পাঁচ কনটেইনার পণ্য ধ্বংস
থাইল্যান্ডের ১ নম্বর কফি চেইন এখন বাংলাদেশে

সর্বাধিক পঠিত 

বরগুনায় সামারি ট্রায়ালে ছয়জনের বিভিন্ন মেয়াদে সাজা
আন্তর্জাতিক তায়কোয়ান্ডোতে বাংলাদেশের বড় সাফল্য
যদি সত্যিই ভালোবাসতে
প্রধানমন্ত্রী বাজেটে দেশীয় সংস্কৃতি ও শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছেন
রাজশাহীতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
খেলা- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]