আর্জেন্টিনার মিডফিল্ডারকে পেতে দুই ক্লাবের লড়াই

দেশবার্তা ডেস্ক

খেলা

আর্জেন্টিনার তারকা ফুটবল থিয়াগো আলমাদাকে পেতে চায় দুই ক্লাব। তাকে নিতে লড়াইয়ে নেমেছে ব্রাজিলের ফ্ল্যামেঙ্গো এবং আর্জেন্টিনার রিভারপ্লেট।

2026-08-04T11:57:35+00:00
2026-08-04T11:57:35+00:00
বুধবার ● ৫ আগস্ট ২০২৬,
২১ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

বুধবার ● ৫ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
খেলা
আর্জেন্টিনার মিডফিল্ডারকে পেতে দুই ক্লাবের লড়াই
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ১১:৫৭ এএম 
আর্জেন্টিনার তারকা ফুটবল থিয়াগো আলমাদাকে পেতে চায় দুই ক্লাব। তাকে নিতে লড়াইয়ে নেমেছে ব্রাজিলের ফ্ল্যামেঙ্গো এবং আর্জেন্টিনার রিভারপ্লেট। ইতোমধ্যেই আলমাদার অ্যাতলেতিকো মাদ্রিদ ত্যাগের বিষয়টি নিশ্চিত হয়ে গেছে। এই তারকাকে নিজেদের করতে এগিয়ে ব্রাজিলের শীর্ষ ক্লাব ফ্ল্যামেঙ্গো। তবে এই লড়াইয়ে তাদের প্রতিদ্বন্দ্বী আলমাদার স্বদেশী ক্লাব রিভার প্লেট।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’র তথ্য অনুযায়ী মিডফিল্ডার থিয়াগো আলমাদাকে রিভার প্লেটের হাত থেকে ছিনিয়ে আনতে বেশ অস্বাভাবিক এক পদক্ষেপ নিয়েছেন ফ্ল্যামেঙ্গোর স্পোর্টিং ডিরেক্টর হোসে বোটো। খেলোয়াড়ের প্রতিনিধির সঙ্গে দেখা করতে তিনি সরাসরি আর্জেন্টিনায় উড়ে গেছেন এবং রিভার প্লেট ও রোজারিও সেন্ট্রালের মধ্যকার ম্যাচটি মনুমেন্তাল স্টেডিয়ামে বসে উপভোগ করেন।

এর আগে আলমাদার ফ্ল্যামেঙ্গোতে যোগ দেওয়ার বিষয়টি প্রায় চূড়ান্ত মনে হলেও শেষ মুহূর্তে লড়াইয়ে যোগ দেয় রিভার প্লেট। ইউরোপ ছেড়ে যদি দক্ষিণ আমেরিকাতেই ফিরতে হয়, তবে আলমাদার ব্যক্তিগত পছন্দ রিভার প্লেট। তাছাড়া রিভারের পক্ষ থেকে ট্রান্সফারের শর্তগুলো ইতোমধ্যে একরকম চূড়ান্ত করা হয়েছে। তবে দর কষাকষির লড়াই এড়াতে ফ্ল্যামেঙ্গো সোমবারের মধ্যে চূড়ান্ত জবাব চেয়েছিল। বিষয়টির এখনো সুরাহা হয়নি।

অলিম্পিক লিওঁ থেকে গত বছর ২১ মিলিয়ন ইউরো খরচ করে আলমাদাকে কিনেছিল অ্যাতলেতিকো মাদ্রিদ।  রিভার প্লেট ও ফ্ল্যামেঙ্গোও এই অংকের কাছাকাছি খরচ করে তাকে কিনতে চায়।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

‘গ্যাস-বিদ্যুতের সংকটে অজুহাতের মাধ্যমে দায় এড়াতে চাই না’
পরিকল্পিত নগর গঠনে মউকের মতবিনিময় সভা
দণ্ডিত আসামির বক্তব্য গণমাধ্যমে প্রচার না করার আহ্বান
কৃষি গবেষণায় ৫০ বছর পূর্ণ করল বারি
হাসিনার ভাষণ নিয়ে ভারতের সাফ জবাব, দায় আমাদের নয়

সর্বাধিক পঠিত 

বরগুনায় সামারি ট্রায়ালে ছয়জনের বিভিন্ন মেয়াদে সাজা
আন্তর্জাতিক তায়কোয়ান্ডোতে বাংলাদেশের বড় সাফল্য
প্রধানমন্ত্রী বাজেটে দেশীয় সংস্কৃতি ও শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছেন
যদি সত্যিই ভালোবাসতে
ক্র্যাব সদস্যদের অগ্নিনিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ দিল ফায়ার সার্ভিস
খেলা- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]