সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৯

সিলেট অফিস

সারাদেশ

সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন

2026-08-07T15:45:26+06:00
2026-08-07T15:45:26+06:00
শনিবার ● ৮ আগস্ট ২০২৬,
২৪ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

শনিবার ● ৮ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৯
সিলেট অফিস
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৩:৪৫ পিএম 
সংগৃহীত ছবি
সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৪ জন যাত্রী। 

শুক্রবার (৭ আগস্ট) সকাল সোয়া ৭টার দিকে উপজেলার দয়ামীরস্থ কাশিকাপন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, সকাল ৭টা ১৫ মিনিটের দিকে ঢাকা থেকে সিলেটগামী ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিলেটমুখী বেঙ্গল পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই ৭ জন যাত্রী প্রাণ হারান। খবর পেয়ে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে অংশ নেন। 

আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জনের মৃত্যু হয়।

নিহত ৯ জনের মধ্যে এখন পর্যন্ত প্রিয়ম (২৫) ও জাইফা (০৪) নামের দুইজনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। এ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন আহতদের মধ্যে রয়েছেন ওয়াব, মনসুর, আতিকুল ইসলাম, বাবুল, মফিজ মিয়া, সাজিদ নুর, নুরুন্নাহার, মুক্তার হোসেন, জাহাঙ্গীর, আফজল, আফরোজা, মন্টু ও রাজু। বাকি নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত বাস দুটি সড়ক থেকে সরিয়ে নেওয়ায় বর্তমানে ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

জন্মনিবন্ধন না থাকা পথশিশুদের ভবিষ্যৎ কী?
রাজশাহীতে ৩০ ওয়ার্ডে মাসজুড়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব
বগুড়ায় প্রাইভেটকারের ধাক্কায় স্বামী-স্ত্রীর মৃত্যু
হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

সর্বাধিক পঠিত 

আন্তর্জাতিক তায়কোয়ান্ডোতে বাংলাদেশের বড় সাফল্য
‘উপজাতি’ মুছে ‘আদিবাসী’ পরিচয় প্রতিষ্ঠার নেপথ্যে কী?
রাজশাহীতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
মানিকগঞ্জ থেকে ঢাকা স্মৃতি কথা
‘গ্যাস-বিদ্যুতের সংকটে অজুহাতের মাধ্যমে দায় এড়াতে চাই না’
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]