জাপানের উপকূলে ধেয়ে আসছে টাইফুন ‘ডলফিন’

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় উপকূলে ধেয়ে আসছে টাইফুন ‘ডলফিন’। ঘূর্ণিঝড়টির সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে আগাম সতর্কতা হিসেবে উপকূলীয় এলাকা থেকে ২

2026-08-07T17:43:31+06:00
2026-08-07T17:43:31+06:00
বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিশ্ব
সরিয়ে নেওয়া হয়েছে আড়াই লাখের বেশি মানুষ
জাপানের উপকূলে ধেয়ে আসছে টাইফুন ‘ডলফিন’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৫:৪৩ পিএম 
সংগৃহীত ছবি
জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় উপকূলে ধেয়ে আসছে টাইফুন ‘ডলফিন’। ঘূর্ণিঝড়টির সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে আগাম সতর্কতা হিসেবে উপকূলীয় এলাকা থেকে ২ লাখ ৬০ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে দেশটির সরকার। সেই সঙ্গে বাতিল করা হয়েছে পাঁচ শতাধিক ফ্লাইট।

জাপানের আবহাওয়া দপ্তর (জেএমএ) ডলফিনকে ক্যাটাগরি-১ টাইফুন হিসেবে চিহ্নিত করেছে। 

আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, উত্তর-পশ্চিম প্রশান্ত মহাসাগরে সৃষ্ট এই ঘূর্ণিঝড়টি বর্তমানে জাপানের কিউশু প্রদেশের ওকিনাওয়া উপকূল থেকে ১২৬ কিলোমিটার দূরে অবস্থান করছে। এটি ঘণ্টায় ২০ থেকে ২৮ কিলোমিটার গতিতে এগিয়ে আসছে এবং শুক্রবার রাতে বা শনিবার ভোরের মধ্যে ওকিনাওয়া উপকূলে আছড়ে পড়তে পারে।

জেএমএ সতর্ক করে জানিয়েছে, উপকূলে আছড়ে পড়ার সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৪৪ থেকে ১৯৮ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। ওকিনাওয়া ও কাগোশিমা জেলা থেকে বাসিন্দাদের দ্রুত সরিয়ে নেওয়ার কাজ প্রায় শেষ। ভারী বর্ষণ ও প্রবল বাতাসে বাড়িঘর ও বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বড় ধরনের বন্যার আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানিয়েছে, শুক্রবার ভোর থেকেই ওকিনাওয়া ও এর আশপাশের অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি শুরু হয়েছে। ইতিমধ্যে কিউশুর বিশাল এলাকা টাইফুনের প্রভাবে পড়েছে, যার মধ্যে কুমামোতো জেলাও রয়েছে। 

উল্লেখ্য, কুমামোতো জেলাটি গত সপ্তাহে আঘাত হানা ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের ধাক্কা এখনো সামলে উঠতে পারেনি।

দেশবার্তা/একে



সর্বশেষ সংবাদ 

নিউইয়র্কে তিন গুরুত্বপূর্ণ সাক্ষাৎ, কূটনৈতিক সমীকরণের কোন বার্তা?
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
মোরেলগঞ্জে গৃহবধূর মৃত্যু, হত্যা নাকি আত্মহত্যা তদন্তে পুলিশ
পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে রাজশাহী মহানগর বিএনপির সমাবেশ ও মিছিল
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

সর্বাধিক পঠিত 

এনসিপির রাজশাহী জেলা কমিটির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
২২ বছর পর বাবার স্বপ্নের হাসপাতাল উদ্বোধন করলেন গণপূর্তমন্ত্রী
নিউইয়র্কে তিন গুরুত্বপূর্ণ সাক্ষাৎ, কূটনৈতিক সমীকরণের কোন বার্তা?
মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে নতুন ষড়যন্ত্র
রাস্তা বন্ধ করে ঘর নির্মাণ, সাটুরিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৭
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]