জায়গার বিভ্রান্তি সৃষ্টি
লিফটের কেবিন সাধারণত খুবই ছোট ও সংকীর্ণ হয়। আয়না ভেতরে আলোর প্রতিফলন ও গভীরতার বিভ্রম তৈরি করে, যা ছোট কেবিনকে মানসিকভাবে তুলনামূলক বেশ বড় ও প্রশস্ত মনে করায়।
ভীতি ও উসখুস ভাব কমানো
বন্ধ বা জানালায়হীন স্থানে অনেকেরই দমবন্ধ লাগা বা আবদ্ধ পরিবেশের ভয় (ক্লস্ট্রোফোবিয়া) কাজ করে। দেয়ালে আয়না থাকলে চোখ অন্যদিকে ব্যস্ত থাকে, ফলে আবদ্ধ বাক্সে থাকার ভয় ও মানসিকভাবে আটকে থাকার অনুভূতি অনেকটাই কমে আসে।
পেছনের নিরাপত্তা ও নজরদারি
পেছন না ঘুরেই পেছনের যাত্রী কে বা তারা কী করছেন তা আয়নার মাধ্যমে খুব সহজেই দেখে নেওয়া যায়। বিশেষ করে ভিড়ের মধ্যে নিরাপত্তা নিশ্চিত করতে এবং দরজার কাছে ওঠা-নামা সহজ করতে এটি সাহায্য করে।
অপেক্ষার একঘেয়েমি দূর
এক ফ্লোর থেকে অন্য ফ্লোরে পৌঁছানোর এই কয়েক সেকেন্ড সময় কিছুই না করে দাঁড়িয়ে থাকা বিরক্তিকর। আয়নায় নিজের দিকে তাকিয়ে থাকার অভ্যাসটি যাত্রীদের অলস সময় কাটাতে এবং মনোযোগ অন্যমনস্ক করতে সাহায্য করে।
ঝটপট নিজেকে গুছিয়ে নেওয়া: যেকোনো গুরুত্বপূর্ণ বৈঠক বা গন্তব্যে নামার আগে শেষ মুহূর্তে নিজের চুল, স্কার্ফ বা পোশাক ঠিকঠাক আছে কি না- তা চট করে দেখে পরিপাটি হওয়ার চমৎকার সুযোগ দেয় এই আয়না।
দেশবার্তা/একে