বাংলাদেশ মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশ মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না। তবে রোহিঙ্গারা মানুষ এবং তাদের মানবাধিকার রয়েছে। তাই নিজ মাতৃভূমিতে

2026-08-23T15:13:02+06:00
2026-08-23T15:13:02+06:00
সোমবার ● ২৪ আগস্ট ২০২৬,
৯ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

সোমবার ● ২৪ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
জাতীয়
বাংলাদেশ মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না: আইনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ৩:১৩ পিএম 
বাংলাদেশ মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না। তবে রোহিঙ্গারা মানুষ এবং তাদের মানবাধিকার রয়েছে। তাই নিজ মাতৃভূমিতে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ নিশ্চিত করতে হবে। এছাড়াও রোহিঙ্গা সংকট মোকাবেলায় দল-মত নির্বিশেষে জাতীয় ঐকমত্য গড়ে তোলা জরুরি বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। 

আজ দুপুরে ঢাকার জাতীয় প্রেস ক্লাবে নীতি গবেষণা কেন্দ্র আয়োজিত ‘রোহিঙ্গা সংকট: বর্তমান বাস্তবতা ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইনমন্ত্রী।

মো. আসাদুজ্জামান বলেন, রোহিঙ্গা সংকটকে শুধু নিরাপত্তার বিষয় হিসেবে দেখলে হবে না। এর সঙ্গে মানবিক, সামাজিক, কূটনৈতিক ও আন্তর্জাতিক আইনের বিষয়ও জড়িত। বাংলাদেশের নিরাপত্তা ও ভূখণ্ডের অখণ্ডতা রক্ষার পাশাপাশি রোহিঙ্গাদের মানবাধিকার নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ।

আইনমন্ত্রী বলেন, রোহিঙ্গারা বাংলাদেশের নাগরিক নয়। তারা মিয়ানমারের জনগোষ্ঠী ও দেশটির ভূখণ্ডের অধিবাসী। বাংলাদেশ মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না। তবে রোহিঙ্গারা মানুষ এবং তাদের মানবাধিকার রয়েছে। তাই নিজ মাতৃভূমিতে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ নিশ্চিত করতে হবে।

নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়ে জীবন বাঁচাতে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধ থেকেই বাংলাদেশ তাদের আশ্রয় দিয়েছে। জন্মের সঙ্গে একজন মানুষ জীবন, নিরাপত্তা ও অন্যান্য মৌলিক অধিকার লাভ করে। এসব অধিকার রক্ষায় রোহিঙ্গাদের পাশে দাঁড়ানো বাংলাদেশের নৈতিক দায়িত্ব বলেও জানান তিনি।

বাংলাদেশের সংবিধানের ২১ ও ২৫ অনুচ্ছেদের আলোকে নাগরিকদের কর্তব্য, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা এবং রাষ্ট্রগুলোর পারস্পরিক সম্পর্ক বিবেচনায় নিয়ে সংকট মোকাবেলার কথা বলেন আইনমন্ত্রী। একইসঙ্গে রোহিঙ্গা শিবিরে অপরাধপ্রবণতা ও অন্যান্য নিরাপত্তাজনিত চ্যালেঞ্জ মোকাবেলার ওপরও গুরুত্ব দেন তিনি।

স্থায়ী সমাধানে গবেষক, বিশেষজ্ঞ, নাগরিক সমাজ ও গণমাধ্যমকে গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানান আইনমন্ত্রী। আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কূটনৈতিক তৎপরতার পাশাপাশি সরকারের উদ্যোগের পক্ষে শক্তিশালী জাতীয় জনমত গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি।

নীতি গবেষণা কেন্দ্রসহ সংশ্লিষ্ট গবেষক ও বিশেষজ্ঞদের সামাজিক, মানবিক, কূটনৈতিক ও আন্তর্জাতিক আইনগত দিক বিবেচনায় কার্যকর সুপারিশ দেয়ার আহ্বান জানান তিনি। এসব সুপারিশ সরকারের নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আশা প্রকাশ করেন আইনমন্ত্রী।

রোহিঙ্গাদের মানবাধিকার নিশ্চিত করে তাদের নিজ মাতৃভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনই বাংলাদেশের প্রত্যাশা। এ লক্ষ্য অর্জনে জাতীয় ঐকমত্যের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতাও প্রয়োজন বলে জানান তিনি।

সভায় নীতি গবেষণা কেন্দ্রের নির্বাহী পরিচালক ড. শফিকুল আহমেদ, মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ সুফিউর রহমান, নীতি গবেষণা কেন্দ্রের ট্রাস্টি সদস্য অধ্যাপক এস কে তৌফিক এম. হক এবং রোহিঙ্গা নারী অধিকারকর্মী রাজিয়া সুলতানাসহ অন্যরা বক্তব্য দেন।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

‘সস্তা কপি’ কটাক্ষের পর কঙ্গনা-তাপসীর বাকযুদ্ধ
চুল কেটে ভিডিও কলে গার্দিওলাকে চমকে দিলেন হালান্ড
নওগাঁয় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার
ফরিদপুরের পদ্মায় অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

সর্বাধিক পঠিত 

রেলের আরএনবির চীফ কমান্ড্যান্টেরে ১৫ চৌকি থেকে ৫৪ লাখ টাকার চাঁদা বানিজ্য
টাউন হল অডিটরিয়ামের দুই বছরের কাজ আট বছরেও শেষ হয়নি
প্রধানমন্ত্রীর পিএস-১ হচ্ছেন যুগ্ম সচিব জসিম উদ্দিন
প্রাণসায়ের খালধারে জেলা প্রশাসন ও পৌরসভার বৃক্ষরোপণ
ঢাকা উত্তর সিটির অতিরিক্ত প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]