চাঁদে মহাকাশযান পাঠাচ্ছে তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

দেশটির শিল্প ও প্রযুক্তিমন্ত্রী মেহমেত ফাতিহ কাচির সোমবার জানিয়েছেন, ২০২৭ সালের শুরুতে কেনেডি স্পেস সেন্টার থেকে মহাকাশযানটি উৎক্ষেপণের

2026-09-16T11:51:14+06:00
2026-09-16T11:51:14+06:00
বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিশ্ব
চাঁদে মহাকাশযান পাঠাচ্ছে তুরস্ক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫১ এএম 
দেশটির শিল্প ও প্রযুক্তিমন্ত্রী মেহমেত ফাতিহ কাচির সোমবার জানিয়েছেন, ২০২৭ সালের শুরুতে কেনেডি স্পেস সেন্টার থেকে মহাকাশযানটি উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে। চাঁদের ১০০ কিলোমিটার উচ্চতার মেরু কক্ষপথে পৌঁছাতে এর প্রায় দুই মাস সময় লাগবে।


মহাকাশযানটি সেখানে তিন মাস কাজ করবে। তবে প্রয়োজনে এর কার্যক্রম দেড় বছর পর্যন্ত বাড়ানো হতে পারে। এ সময়ে দেশীয় বৈজ্ঞানিক যন্ত্রপাতির মাধ্যমে সৌর বায়ু, পানির সৃষ্টি, চৌম্বকক্ষেত্র ও চন্দ্রপৃষ্ঠের বিকিরণ নিয়ে গবেষণা করা হবে।


কাচির বলেন, প্রতিরক্ষা শিল্পের মতো গুরুত্বপূর্ণ প্রযুক্তিতে পুরোপুরি স্বাধীন তুরস্ক গড়ে তোলার লক্ষ্যেই এসব উদ্যোগ নেওয়া হয়েছে। মহাকাশযানটির উড্ডয়ন, যোগাযোগ ও বিদ্যুৎ ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ আগের ইমেজ ও তুর্কস্যাট-৬ এ স্যাটেলাইট প্রকল্পের জন্য তৈরি প্রযুক্তি থেকে নেওয়া হয়েছে। এতে দেশীয় উৎপাদনের হার প্রায় ৮০ শতাংশ।

পরবর্তী পরীক্ষায় উৎক্ষেপণ ও মহাকাশের কঠিন পরিবেশ মোকাবিলায় মহাকাশযানটির সক্ষমতা যাচাই করা হবে। এরপর চূড়ান্ত পরিদর্শনের জন্য এটি তুরস্কের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত গবেষণা প্রতিষ্ঠান তুবিতাক স্পেসের নতুন ক্লিনরুমে নেওয়া হবে।

চাঁদের কক্ষপথে অবস্থান পরিবর্তনের জন্য মহাকাশযানটি নিজস্ব হাইব্রিড প্রপালশন ব্যবস্থা ব্যবহার করবে। বৈজ্ঞানিক মিশনের শেষে নিয়ন্ত্রিতভাবে গতি কমিয়ে চাঁদের পৃষ্ঠে পৌঁছানোরও পরিকল্পনা রয়েছে। তিনি জানান, এখন পর্যন্ত মাত্র আটটি দেশ চাঁদে অভিযান পরিচালনা করেছে। তুরস্কের কর্মসূচি বাস্তবায়িত হলে দেশটি তালিকার নবম দেশ।

মহাকাশে নিজস্বভাবে পৌঁছানোর সক্ষমতা বাড়াতে সোমালিয়ায় একটি স্পেসপোর্ট নির্মাণ করছে আঙ্কারা। বিদেশি উৎক্ষেপণকেন্দ্রের ওপর নির্ভরতা কমানোই এর লক্ষ্য। একই সঙ্গে আঙ্কারা ও মিডল ইস্ট টেকনিক্যাল ইউনিভার্সিটির সহযোগিতায় তুরস্কের মহাকাশ প্রযুক্তি খাতের জন্য একটি উন্নয়ন অঞ্চল তৈরির কাজ চলছে।


দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

নিউইয়র্কে তিন গুরুত্বপূর্ণ সাক্ষাৎ, কূটনৈতিক সমীকরণের কোন বার্তা?
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
মোরেলগঞ্জে গৃহবধূর মৃত্যু, হত্যা নাকি আত্মহত্যা তদন্তে পুলিশ
পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে রাজশাহী মহানগর বিএনপির সমাবেশ ও মিছিল
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

সর্বাধিক পঠিত 

এনসিপির রাজশাহী জেলা কমিটির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
২২ বছর পর বাবার স্বপ্নের হাসপাতাল উদ্বোধন করলেন গণপূর্তমন্ত্রী
নিউইয়র্কে তিন গুরুত্বপূর্ণ সাক্ষাৎ, কূটনৈতিক সমীকরণের কোন বার্তা?
মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে নতুন ষড়যন্ত্র
রাস্তা বন্ধ করে ঘর নির্মাণ, সাটুরিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৭
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]