ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও ৫ বছর বাড়ালেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

ইরানের ওপর বিদ্যমান মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছর বাড়িয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে নিষেধাজ্ঞার মেয়াদ

2026-09-19T10:34:53+06:00
2026-09-19T10:34:53+06:00
শনিবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিশ্ব
ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও ৫ বছর বাড়ালেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৪ এএম 
ইরানের ওপর বিদ্যমান মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছর বাড়িয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে নিষেধাজ্ঞার মেয়াদ ২০৩১ সাল পর্যন্ত কার্যকর থাকবে। একই সঙ্গে রাশিয়ার বিরুদ্ধে নতুন ও বিস্তৃত নিষেধাজ্ঞা, শুল্ক এবং অন্যান্য বিধিনিষেধ আরোপের বিধানসংবলিত একটি আইনে স্বাক্ষর করেছেন তিনি।

শুক্রবার এক বিবৃতিতে হোয়াইট হাউস বিষয়টি নিশ্চিত করেছে। এতে বলা হয়, ট্রাম্প ‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাঙ্কশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব ২০২৬’ শীর্ষক বিলে স্বাক্ষর করে সেটিকে আইনে পরিণত করেছেন।

নতুন আইনের আওতায় রাশিয়ার বিরুদ্ধে আইনগত নিষেধাজ্ঞা, শুল্ক ও বিভিন্ন বিধিনিষেধ অনুমোদন ও সম্প্রসারণ করা হয়েছে। পাশাপাশি ইরানের ওপর আগে থেকে কার্যকর থাকা মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদও বাড়ানো হয়েছে।

ইরানের ওপর আরোপিত আগের মার্কিন নিষেধাজ্ঞাগুলোর মেয়াদ ২০২৬ সালে শেষ হওয়ার কথা ছিল। নতুন করে মেয়াদ বাড়ানোর ফলে সেগুলো আরও পাঁচ বছর বহাল থাকবে।

ওয়াশিংটনের নতুন ও কঠোর বিধিনিষেধের সমালোচনা করেছে তেহরান। ইরান এটিকে ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ হিসেবে অভিহিত করেছে।

নতুন আইনের নামকরণ করা হয়েছে প্রয়াত মার্কিন সিনেটর লিন্ডসে ও. গ্রাহামের নামে। তিনি ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি যুদ্ধ এবং গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের অন্যতম সমর্থক ও প্রচারক ছিলেন।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

নায়ক রিয়াজের দেশত্যাগের গুঞ্জন, মিলছে না স্পষ্ট তথ্য
ভরা মৌসুমেও পিরোজপুরের নদীতে মিলছে না ইলিশ
১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার
দিনাজপুরে আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা
আধুনিকায়নের নামে পেশাচ্যুত না করার দাবিতে গাইবান্ধায় দলিল লেখকদের বিক্ষোভ

সর্বাধিক পঠিত 

এবার আগারগাঁও-মহাখালী-যাত্রাবাড়ীতেও ককটেল বিস্ফোরণ
নাজিরপুরে মাদকসংক্রান্ত ভিডিও নিয়ে সাংবাদিককে মারধরের অভিযোগ
জয়পুরহাট হাসপাতালের চিকিৎসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়
কয়েক দোকান ঘুরেও মিলছে না আধা ও এক লিটারের তেলের বোতল
পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৬
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]