সৌদিকে রক্ষায় সর্বাত্মক সহায়তার অঙ্গীকার পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

সৌদি আরবকে রক্ষায় প্রয়োজনে সর্বাত্মক সহায়তা দিতে রাজি আছে পাকিস্তান। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র আহমেদ শরিফ চৌধুরী এমন

2026-09-19T10:52:03+06:00
2026-09-19T10:52:03+06:00
শনিবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিশ্ব
সৌদিকে রক্ষায় সর্বাত্মক সহায়তার অঙ্গীকার পাকিস্তানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫২ এএম 
সৌদি আরবকে রক্ষায় প্রয়োজনে সর্বাত্মক সহায়তা দিতে রাজি আছে পাকিস্তান। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র আহমেদ শরিফ চৌধুরী এমন কথা বলেছেন। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার মুখে পাকিস্তান এমন বার্তা দিল।

আরব নিউজকে দেওয়া সাক্ষাৎকারে আহমেদ শরিফ বলেন, রিয়াদকে ‘কূটনৈতিক ও বাস্তবিক’ সমর্থন দেবে ইসলামাবাদ। দুটি পবিত্র স্থান ও সৌদি আরবের নিরাপত্তার জন্য প্রয়োজনে সর্বাত্মক পদক্ষেপ নেবে।

গত কয়েকদিনে হুতিরা সৌদি আরবে বিমান হামলার দাবি করেছে। আর রিয়াদ অভিযোগ তুলেছে, গোষ্ঠীটি পবিত্র নগরী মক্কা লক্ষ্য করে হামলা চালিয়েছে। যদিও এমন অভিযোগ নাকচ করেছে হুতিরা। কিন্তু সৌদি আরবের পক্ষ থেকে অভিযোগটি তোলার পর মুসলিম বিশ্বে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক গত মাসে কথিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষর করেছে। এতে তিন দেশই প্রতিশ্রুতি দিয়েছে, তাদের যেকোনো একটি আক্রান্ত হলে অন্যরা প্রতিরক্ষা সহায়তা দেবে।

আরব নিউজকে বৃহস্পতিবার দেওয়া সাক্ষাৎকারে আহেমদ শরিফ বলেন, পাকিস্তান ‘কূটনৈতিক ও বাস্তবিক’ দুই দিক থেকেই সৌদি আরবের পাশে আছে।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

নায়ক রিয়াজের দেশত্যাগের গুঞ্জন, মিলছে না স্পষ্ট তথ্য
ভরা মৌসুমেও পিরোজপুরের নদীতে মিলছে না ইলিশ
১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার
দিনাজপুরে আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা
আধুনিকায়নের নামে পেশাচ্যুত না করার দাবিতে গাইবান্ধায় দলিল লেখকদের বিক্ষোভ

সর্বাধিক পঠিত 

এবার আগারগাঁও-মহাখালী-যাত্রাবাড়ীতেও ককটেল বিস্ফোরণ
নাজিরপুরে মাদকসংক্রান্ত ভিডিও নিয়ে সাংবাদিককে মারধরের অভিযোগ
জয়পুরহাট হাসপাতালের চিকিৎসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়
কয়েক দোকান ঘুরেও মিলছে না আধা ও এক লিটারের তেলের বোতল
পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৬
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]