২৪ ঘণ্টায় সৌদি আরবের ২৬ হামলা হুথিদের

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

ইয়েমেনে সৌদি বাহিনী ও হুথিদের মধ্যে সংঘাত এবং পাল্টাপাল্টি হামলা বেড়ে যাওয়ায় যুদ্ধের তীব্রতা বাড়ছে। হুথিদের অভিযোগ, গত

2026-09-19T10:43:12+06:00
2026-09-19T10:43:12+06:00
শনিবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিশ্ব
২৪ ঘণ্টায় সৌদি আরবের ২৬ হামলা হুথিদের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪৩ এএম 
ইয়েমেনে সৌদি বাহিনী ও হুথিদের মধ্যে সংঘাত এবং পাল্টাপাল্টি হামলা বেড়ে যাওয়ায় যুদ্ধের তীব্রতা বাড়ছে। হুথিদের অভিযোগ, গত ২৪ ঘণ্টায় তাদের নিয়ন্ত্রণাধীন এলাকায় সৌদি আরব ২৬টি হামলা চালিয়েছে।

এএফপির তথ্য অনুযায়ী, শুক্রবার হুথিরা আরও দাবি করেছে, গত এক সপ্তাহে তাদের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন এলাকায় সৌদি আরব ৩০০টি হামলা চালিয়েছে।

অন্যদিকে, সৌদি-সমর্থিত ইয়েমেনি সরকার শুক্রবার জানিয়েছে, তাইজ প্রদেশের আল-ওয়াজিয়াহ জেলায় সংঘর্ষে তাদের বাহিনীর হামলায় ৩০ হুথি যোদ্ধা নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬০ জনের বেশি। চলতি সপ্তাহে সংঘাত তীব্র হওয়া এলাকাগুলোর মধ্যে আল-ওয়াজিয়াহ অন্যতম।

সংঘাতের মধ্যেই শুক্রবার রাজধানী সানায় হাজার হাজার মানুষ ইরান-সমর্থিত হুথিদের সমর্থনে এবং সৌদি আরবের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে। হুথিরা তাদের নিয়ন্ত্রণাধীন এলাকার পরিধি আরও বাড়ানোর চেষ্টা করছে। এর ফলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালিসহ ইয়েমেনের লোহিত সাগর উপকূলের বিস্তীর্ণ এলাকা তাদের নিয়ন্ত্রণে রয়েছে।

উভয় পক্ষের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহের শুরু থেকে ইয়েমেনি সরকারি বাহিনী ও হুথিদের সংঘর্ষ ও হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজন শিশু। সৌদি আরব জানিয়েছে, হুথিদের একটি ড্রোন প্রতিহত করার পর তায়েফ অঞ্চলে একজন নিহত হয়েছেন। অন্যদিকে, হুথি-সংশ্লিষ্ট গণমাধ্যমগুলো তাইজ ও আবস শহরে সৌদি হামলায় প্রাণহানির খবর দিয়েছে।

সংঘাতের তীব্রতায় বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দেবের নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে। হুথিদের দ্রুত এলাকা দখলের প্রেক্ষাপটে সপ্তাহান্তে ওমানের রাজধানী মাস্কাটে মার্কিন কর্মকর্তারা হুথি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে হুথিরা ওয়াশিংটনকে আশ্বস্ত করেছে, সৌদি আরবের সঙ্গে সংশ্লিষ্ট নয়—এমন কোনো জাহাজকে তারা লক্ষ্যবস্তু করবে না।


সৌদি আরবের পক্ষ থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে হুথিদের ওপর সরাসরি হামলা চালানোর আহ্বান জানানো হলেও ওয়াশিংটন এখন পর্যন্ত তা থেকে বিরত রয়েছে। ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র নতুন কোনো সংঘাতে জড়ানোর ঝুঁকি এড়াতে সতর্ক অবস্থান নিয়েছে।

এদিকে রয়টার্স জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা ক্যালাস শুক্রবার বলেছেন, ওই অঞ্চলের পরিস্থিতির অবনতির কারণে লোহিত সাগরে জোটের নৌ-অভিযান ‘অপারেশন অ্যাসপিডিস’-এর সতর্কতার মাত্রা বাড়ানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ক্যালাস বলেন, সৌদি আরবের ওপর হুথিদের হামলা অগ্রহণযোগ্য এবং তা বিশ্ব অর্থনীতির ক্ষতি করছে। তিনি আরও জানান, ইয়েমেনে সংঘাতের অবসান এবং হরমুজ প্রণালীতে নৌ-চলাচলের স্বাধীনতা পুনরুদ্ধারে কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল-সৌদের সঙ্গে তিনি আলোচনা করেছেন।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

নায়ক রিয়াজের দেশত্যাগের গুঞ্জন, মিলছে না স্পষ্ট তথ্য
ভরা মৌসুমেও পিরোজপুরের নদীতে মিলছে না ইলিশ
১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার
দিনাজপুরে আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা
আধুনিকায়নের নামে পেশাচ্যুত না করার দাবিতে গাইবান্ধায় দলিল লেখকদের বিক্ষোভ

সর্বাধিক পঠিত 

এবার আগারগাঁও-মহাখালী-যাত্রাবাড়ীতেও ককটেল বিস্ফোরণ
নাজিরপুরে মাদকসংক্রান্ত ভিডিও নিয়ে সাংবাদিককে মারধরের অভিযোগ
জয়পুরহাট হাসপাতালের চিকিৎসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়
কয়েক দোকান ঘুরেও মিলছে না আধা ও এক লিটারের তেলের বোতল
পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৬
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]