সেলাই মেশিন পেলেন বান্দরবানের ১০০ নারী

বান্দরবান প্রতিনিধি

সারাদেশ

বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকার অসচ্ছল নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পাঁচটি উপজেলার ১০০ নারীর হাতে সেলাই মেশিন তুলে

2026-09-19T17:03:59+06:00
2026-09-19T17:03:59+06:00
শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগ
সেলাই মেশিন পেলেন বান্দরবানের ১০০ নারী
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০৩ পিএম 
⏲
বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকার অসচ্ছল নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পাঁচটি উপজেলার ১০০ নারীর হাতে সেলাই মেশিন তুলে দিয়েছে বসুন্ধরা শুভসংঘ। প্রশিক্ষণ শেষে এসব নারীর প্রত্যেককে একটি করে সেলাই মেশিন দেওয়ার পাশাপাশি পরিবেশ সংরক্ষণের বার্তা হিসেবে দুটি করে গাছের চারাও দেওয়া হয়েছে। বসুন্ধরা গ্রুপের সহায়তায় দেশের বিভিন্ন অঞ্চলে পরিচালিত এ মানবিক কার্যক্রমের অংশ হিসেবে বান্দরবানেও এ সহায়তা দেওয়া হলো।

লামা উপজেলা থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে আলীকদম, বান্দরবান সদর, রোয়াংছড়ি এবং সর্বশেষ রুমা উপজেলায় সেলাই মেশিন বিতরণের মধ্য দিয়ে পাঁচ উপজেলার মোট ১০০ অসচ্ছল নারী এ সুবিধা পান। সম্প্রতি রুমা উপজেলার মুনলাই পাড়া কালচারাল সেন্টারে এ কার্যক্রমের শেষ পর্ব অনুষ্ঠিত হয়। দুর্গম পাহাড়ি পথ পেরিয়ে শুভসংঘের প্রতিনিধিরা ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বাঙালি সম্প্রদায়ের ২০ নারীর হাতে সেলাই মেশিন তুলে দেন।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মো. জাবেদ রাউজান, রুমা অগ্রবংশ অনাথালয়ের পরিচালক নাইন্দিয়া থেরসহ স্থানীয় পাড়াপ্রধান ও রাজনৈতিক ব্যক্তিত্বরা। পাহাড়ঘেরা রুমা উপজেলার প্রত্যন্ত এলাকায় কর্মসংস্থানের সুযোগ সীমিত হওয়ায় প্রশিক্ষণ ও সেলাই মেশিন পাওয়াকে নতুন আয়ের সুযোগ হিসেবে দেখছেন স্থানীয়রা।

সহায়তা পাওয়া স্বাবলম্বী নারীদের একজন রুমা অগ্রবংশ অনাথালয়ে বেড়ে ওঠা নাইউচিং মার্মা। ছোটবেলায় মা-বাবাকে হারিয়ে আশ্রমে থেকেই পড়াশোনা চালিয়ে যাচ্ছেন তিনি। অনুভূতি প্রকাশ করে নাইউচিং মার্মা বলেন, ‘ছোট থেকে অনাথ আশ্রমেই বড় হয়েছি। এই সেলাই মেশিন আমার নিজের পায়ে দাঁড়ানোর সাহস আরও বাড়িয়ে দিল।’

একই অনুষ্ঠানে সেলাই মেশিন পেয়েছেন চাময়া ম্রো। বাবা মারা যাওয়ার পর অসুস্থ মাকে নিয়ে দুই বোন জুম চাষ করে সংসারের ব্যয় মেটানোর পাশাপাশি বান্দরবান সরকারি কলেজে অনার্সে পড়াশোনা করছেন তিনি। চাময়া ম্রো বলেন, ‘এটি আমার জন্য নতুন আয়ের পথ তৈরি করবে এবং পড়াশোনা চালিয়ে যেতে সহায়তা করবে। বসুন্ধরাকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’

অনুষ্ঠানে রুমা থানার ওসি মানস বড়ুয়া বলেন, দুর্গম অঞ্চলের অসচ্ছল নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ একটি মানবিক উদ্যোগ। এর মাধ্যমে নারীরা আত্মকর্মসংস্থানের সুযোগ পাওয়ার পাশাপাশি পরিবারের আর্থিক উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন। অন্যদিকে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মো. জাবেদ রাউজান ও রুমা অগ্রবংশ অনাথালয়ের পরিচালক নাইন্দিয়া থের শুভসংঘের এ উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতেও কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে জানানো হয়, দেশের বিভিন্ন অঞ্চলে প্রশিক্ষণ ও সেলাই মেশিন সহায়তার মাধ্যমে ইতোমধ্যে তিন হাজারের বেশি নারী স্বাবলম্বী হওয়ার সুযোগ পেয়েছেন। বান্দরবানের পাঁচ উপজেলার ১০০ নারীকে প্রশিক্ষিত করে গড়ে তোলা ও উপকরণ দেওয়ার এ কার্যক্রম সেই ধারাবাহিকেরই একটি অংশ।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

খলনায়িকার চরিত্রে অভিনয় করতে চান ক্যাটরিনা কাইফ
ক্যাটনিস এভারডিন চরিত্রে ফিরছেন জেনিফার লরেন্স
ভারতে যৌনপল্লি থেকে ৬ বাংলাদেশি তরুণী উদ্ধার
সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ
সফরসঙ্গী সবাইকে নিয়েই দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী: রুমন

সর্বাধিক পঠিত 

চান্দিনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
জনবল সংকটে ধুঁকছে কক্সবাজার আইকনিক স্টেশন
চাঁদা না দেওয়ায় আশুলিয়ায় সোয়েটার কারখানায় হামলা-লুটপাট
দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
সাংবাদিক দীপু শিকদারকে হুমকি, ক্র্যাবের উদ্বেগ
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement