কুড়িগ্রামে মানবাধিকার ও সুশাসন নিয়ে জেলা হাবের সভা

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রামে মানবাধিকার, সুশাসন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করা সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও)গুলোর সমন্বিত প্ল্যাটফর্ম জেলা হাবের ত্রৈমাসিক

2026-09-20T14:08:04+06:00
2026-09-20T14:08:04+06:00
সোমবার ● ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
কুড়িগ্রামে মানবাধিকার ও সুশাসন নিয়ে জেলা হাবের সভা
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ২:০৮ পিএম 
সংগৃহীত ছবি
কুড়িগ্রামে মানবাধিকার, সুশাসন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করা সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও)গুলোর সমন্বিত প্ল্যাটফর্ম জেলা হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নাগরিক সমাজের সংগঠনগুলোর মধ্যে সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধি, স্থানীয় সমস্যা নিয়ে অ্যাডভোকেসি এবং মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় কুড়িগ্রাম সদর উপজেলা-সংলগ্ন জেলা হাবের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মহিলা পরিষদ, কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি রওশনারা বেগমের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন জেলা হাবের সাধারণ সম্পাদক এম রশিদ আলী।

সভায় ইউএসএসের জেলা সমন্বয়কারী রবিউল ইসলামসহ জেলার ১৫টি সিএসওর প্রায় ৩০ জন প্রতিনিধি অংশ নেন।

ইউরোপীয় ইউনিয়ন, একশনএইড বাংলাদেশ এবং ব্র্যাক ইউনিভার্সিটির সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিসের (সিপিজে) যৌথ সহযোগিতায় ‘সুশীল—সাপোর্টিং দ্য ইউনিটি অ্যান্ড সাসটেইনেবিলিটি অব সিভিল সোসাইটি অর্গানাইজেশনস (সিএসও’স) টু আপহোল্ড হিউম্যান রাইটস, ন্যাশনাল ইন্টিগ্রিটি অ্যান্ড রুল অব ল ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় সভাটি আয়োজন করা হয়।

সভায় জেলা হাবের চলমান কার্যক্রম, মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠা, সামাজিক ন্যায়বিচার, নাগরিক সমাজের সংগঠনগুলোর মধ্যে সমন্বয় এবং স্থানীয় পর্যায়ের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানে অ্যাডভোকেসি কার্যক্রম জোরদারের বিষয়ে আলোচনা হয়।

বক্তারা বলেন, মানবাধিকার, সুশাসন ও সামাজিক ন্যায়বিচারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করা নাগরিক সমাজের সংগঠনগুলোর মধ্যে সমন্বয় ও সহযোগিতা বাড়ানো জেলা হাবের অন্যতম প্রধান উদ্দেশ্য। পাশাপাশি স্থানীয় ও জাতীয় পর্যায়ের সিএসও, সরকারি বিভিন্ন দপ্তর, বেসরকারি প্রতিষ্ঠান ও সমমনা নেটওয়ার্কের সঙ্গে কার্যকর যোগাযোগ গড়ে তোলার মাধ্যমে বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে অ্যাডভোকেসি কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন।

তাঁরা বলেন, দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নাগরিক সমাজের সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে সমাজের প্রতিটি মানুষের সমান মর্যাদা, অধিকার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এসব সংগঠন আরও কার্যকর ভূমিকা রাখতে পারে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, নতুন শনাক্ত ৯
লিটারে ২০ টাকা বাড়লো ডিজেল, পেট্রল ও অকটেনের দাম
যশোরের আইনশৃঙ্খলা ও উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর
ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান
এশিয়ান গেমস থেকে বাংলাদেশের বিদায়

সর্বাধিক পঠিত 

জয়পুরহাটে পাচারকালে ২০ বস্তা সার জব্দ, ডিলার পলাতক
জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন
ড. এস এম জাকারিয়া চাকুরীকালীন পদোন্নতি বঞ্চিত
তরুনীকে আত্মহত্যায় প্ররোচনা ও মানষিক নির্যাতনে মানববন্ধন
এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]