বাগেরহাটে অংশীজন ও গ্রাম আদালতের মতবিনিময় সভা

​বাগেরহাট প্রতিনিধি

সারাদেশ

বাগেরহাটে “গ্রাম আদালত কার্যক্রম” সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে এবং স্থানীয় পর্যায়ে প্রচার-প্রচারণা জোরদার করতে স্থানীয় অংশীজনদের সাথে এক সমন্বয়

2026-09-21T11:29:40+06:00
2026-09-21T11:29:40+06:00
শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
বাগেরহাটে অংশীজন ও গ্রাম আদালতের মতবিনিময় সভা
​বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৯ এএম 
⏲
সংগৃহীত ছবি
বাগেরহাটে “গ্রাম আদালত কার্যক্রম” সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে এবং স্থানীয় পর্যায়ে প্রচার-প্রচারণা জোরদার করতে স্থানীয় অংশীজনদের সাথে এক সমন্বয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ​রবিবার (২০ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট গোলাম মো. বাতেন। 

স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানটি ​সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গ্রাম আদালতের জেলা ম্যানেজার নাজমুল হাসান, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, এনজিও প্রতিনিধি, সমাজসেবকসহ স্থানীয় সুশীল সমাজের ব্যক্তিবর্গ।  

​অনুষ্ঠানে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে গ্রাম আদালতের মামলা দায়ের ও নিষ্পত্তির পরিসংখ্যান তুলে ধরা হয়। এতে জানানো হয় যে, এপ্রিল ২০২৬ থেকে আগস্ট ২০২৬ পর্যন্ত জেলার ৭৫টি ইউনিয়নে গ্রাম আদালতে সর্বমোট ৬৬১টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে সরাসরি ইউনিয়নে সরাসরি দায়েরকৃত মামলা ৬০৮টি এবং আদালত থেকে প্রেরিত মামলা ১৭টি। 

দেওয়ানি মামলা ১৬৭টি এবং ফৌজদারি মামলা ৪৭১টি। ​দায়েরকৃত মামলার আবেদনকারীদের মধ্যে পুরুষ আবেদনকারী ৪১১ জন ও নারী আবেদনকারী ২৫০ জন। এছাড়া এ সময়ে মোট নিষ্পত্তিকৃত মামলার সংখ্যা ৬১৮টি (যেখানে নিষ্পত্তির ও দাবি আদায়কৃত অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ১,৩৮,২৪,৬১০/- (এক কোটি ৩৮ লক্ষ চব্বিশ হাজার ছয়শত দশ) টাকা।  

​সভায় বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ের ছোটখাটো বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালত অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করছে। সাধারণ মানুষের মধ্যে গ্রাম আদালতের সেবা ও সুবিধা পৌঁছে দিতে এবং সচেতনতা বৃদ্ধিতে ব্যাপক প্রচার-প্রচারণার ওপর জোর দেন অতিথিরা।  

​উল্লেখ্য, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের আওতাধীন এবং ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনডিপির (UNDP) সহায়তায় 'বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প'-এর অধীনে বাগেরহাট জেলা প্রশাসন এই সমন্বয় সভার আয়োজন করে। ফলপ্রসূ আলোচনা ও মতবিনিময় শেষে সভাটি সমাপ্ত হয়।

দেশবার্তা/জেএ


সর্বশেষ সংবাদ 

পাবনায় বজ্রপাতে শিশুসহ ৬ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ১২৬২
আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের নিহত সেনাসদস্যের সংখ্যা বেড়ে ২৩
বিকল্প অর্থায়নে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ

সর্বাধিক পঠিত 

চান্দিনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
জনবল সংকটে ধুঁকছে কক্সবাজার আইকনিক স্টেশন
চাঁদা না দেওয়ায় আশুলিয়ায় সোয়েটার কারখানায় হামলা-লুটপাট
দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
সাংবাদিক দীপু শিকদারকে হুমকি, ক্র্যাবের উদ্বেগ
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement