হজ শেষে দেশে ফিরেছেন ৭৩ হাজার ৪৯৩ হাজি, মৃত্যু ৪৪ জনের

দেশবার্তা ডেস্ক

ধর্ম

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৭৩ হাজার ৪৯৩ জন। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন

2025-07-07T10:33:52+06:00
2025-07-08T16:59:14+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
ধর্ম
হজ শেষে দেশে ফিরেছেন ৭৩ হাজার ৪৯৩ হাজি, মৃত্যু ৪৪ জনের
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: সোমবার, ৭ জুলাই, ২০২৫, ১০:৩৩ এএম  আপডেট: ০৮.০৭.২০২৫ ৪:৫৯ পিএম
পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৭৩ হাজার ৪৯৩ জন। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫ হাজার ৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৬২ হাজার ৮১৪ জন। এদিকে হজ পালনের সময় বিভিন্ন সময়ে মক্কা, জেদ্দা ও আরাফায় ৪৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩৩ জন পুরুষ এবং ১১ জন নারী।

সোমবার (৭ জুলাই) হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

হজযাত্রী পরিবহনে তিনটি এয়ারলাইনস যুক্ত ছিল। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিবহন করেছে ৩২ হাজার ২৬২ জন, সৌদি এয়ারলাইনস পরিবহন করেছে ২৬ হাজার ৬৮৩ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস পরিবহন করেছে ৮ হাজার ৭৭৬ জন হাজিকে।

প্রসঙ্গত, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১৫৭ জন হজে গিয়েছেন। তাদের সৌদি আরবে যাত্রা শুরু হয়েছিল ২৯ এপ্রিল এবং শেষ ফ্লাইটটি গিয়েছিল ৩১ মে। হজ অনুষ্ঠিত হয় ৫ জুন। ফিরতি হজ ফ্লাইট চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত।



সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
ধর্ম- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]