মানিকগঞ্জে ৯০ বছরের বৃদ্ধার গলায় বটির আঘাত, রক্তমাখা বটি উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

মানিকগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব দাশড়া এলাকায় ননীবালা চক্রবর্তী (৯০) নামে এক বৃদ্ধাকে গলায় গুরুতর আঘাতপ্রাপ্ত ও

2026-09-23T15:11:00+06:00
2026-09-23T15:11:00+06:00
শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
মানিকগঞ্জে ৯০ বছরের বৃদ্ধার গলায় বটির আঘাত, রক্তমাখা বটি উদ্ধার
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১১ পিএম 
⏲
সংগৃহীত ছবি
মানিকগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব দাশড়া এলাকায় ননীবালা চক্রবর্তী (৯০) নামে এক বৃদ্ধাকে গলায় গুরুতর আঘাতপ্রাপ্ত ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। 

বুধবার (২৩ সেপ্টেম্বর) ভোরের কোনো একসময় এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি বটি উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত ননীবালাকে প্রথমে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

স্থানীয়রা জানান, বুধবার সকাল ৮টার দিকে পূর্ব দাশড়া এলাকায় নিজ বাড়িতে ননীবালা চক্রবর্তীকে গলায় গুরুতর আঘাতপ্রাপ্ত ও রক্তাক্ত অবস্থায় দেখতে পান এক প্রতিবেশী। পরে তিনি বিষয়টি আশপাশের লোকজন ও ননীবালার পরিবারের সদস্যদের জানান। খবর পেয়ে তাঁর ছেলে দিজেন চক্রবর্তী দ্রুত বাড়িতে এসে মাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ননীবালা চক্রবর্তী মৃত দেবেশ চক্রবর্তীর স্ত্রী। তাঁর চার ছেলে রয়েছে। তাঁদের মধ্যে দুজন একই ওয়ার্ডে বসবাস করেন, একজন ঢাকায় এবং অপরজন ভারতে থাকেন। দিজেন চক্রবর্তী স্থানীয় একটি বেসরকারি সংস্থায় (এনজিও) কর্মরত। স্থানীয়রা জানান, ননীবালা নিজ বাড়িতে একাই থাকতেন।

পরিবারের দাবি, ঘটনার আগে ননীবালার কানে স্বর্ণের দুল ছিল। ঘটনার পর সেগুলো পাওয়া যাচ্ছে না। এ কারণে স্বর্ণালংকার নেওয়ার উদ্দেশ্যে কেউ তাঁকে হামলা করেছে কি না, তা নিয়ে পরিবারের সদস্যদের সন্দেহ রয়েছে। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, ভোরের দিকে কোনো একসময় বাড়িতে থাকা বটি দিয়ে ননীবালার গলায় আঘাত করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি বটি উদ্ধার করা হয়েছে। তাঁর কানে থাকা দুলগুলোও পাওয়া যাচ্ছে না। বর্তমানে তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে এবং তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ওসি মনির হোসেন বলেন, ঘটনাটি কীভাবে ঘটেছে এবং এর পেছনে কোনো অপরাধের ঘটনা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

খলনায়িকার চরিত্রে অভিনয় করতে চান ক্যাটরিনা কাইফ
ক্যাটনিস এভারডিন চরিত্রে ফিরছেন জেনিফার লরেন্স
ভারতে যৌনপল্লি থেকে ৬ বাংলাদেশি তরুণী উদ্ধার
সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ
সফরসঙ্গী সবাইকে নিয়েই দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী: রুমন

সর্বাধিক পঠিত 

চান্দিনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
জনবল সংকটে ধুঁকছে কক্সবাজার আইকনিক স্টেশন
চাঁদা না দেওয়ায় আশুলিয়ায় সোয়েটার কারখানায় হামলা-লুটপাট
দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
সাংবাদিক দীপু শিকদারকে হুমকি, ক্র্যাবের উদ্বেগ
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement