ফেনীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল-সমাবেশ

ফেনী প্রতিনিধি

সারাদেশ

ফেনীতে কোন ধরনের সন্ত্রাস- নৈরাজ্য করলে পিঠের চামড়া থাকবেনা বলে হুঁশিয়ারী দিয়েছেন বিএনপি নেতৃবৃন্দ। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকালে

2026-09-24T11:13:34+06:00
2026-09-24T11:13:34+06:00
শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
ফেনীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল-সমাবেশ
ফেনী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৩ এএম 
⏲
নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ফেনী শহরে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে ছাত্রদল।
ফেনীতে কোন ধরনের সন্ত্রাস- নৈরাজ্য করলে পিঠের চামড়া থাকবেনা বলে হুঁশিয়ারী দিয়েছেন বিএনপি নেতৃবৃন্দ। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকালে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ফেনী শহরে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে ছাত্রদল। গঠনটির জেলা সভাপতি এসএম সালাউদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলনের নেতৃত্বে মিজান রোডের জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে মিছিল বের হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাংক রোডের প্রেস ক্লাবের সামনে সমাবেশে মিলিত হয়। 

এসময় জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক গাজী হাবিব উল্যাহ মানিক, আনোয়ার হোসেন পাটোয়ারী, ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ফরহাদ উদ্দিন চৌধুরী মিল্লাত, যুগ্ম-সম্পাদক রশিদ আহমদ মজুমদার, সাইফুল ইসলাম জিকু, দপ্তর সম্পাদক আরিফুল হক সুমন প্রমুখ বক্তব্য রাখেন।

নেতৃবৃন্দ বলেন, ‘কারা দেশে গুম,খুন হত্যা রাহাজানি চালিয়েছিলো। কারা দেশের টাকা পাচার করেছিলো। তারা আবার দেশকে অস্থিতিশীল করছে। আওয়ামীলীগ সন্ত্রাসীরা যে স্বপ্ন দেখতেছেন যে শেখ হাসিনা আসবেন, তারা ভুলে যান, আপনাদের স্বপ্ন বাস্তবায়ন হবে না। আপনাদের আপা পালিয়ে গেছে। অতীতে কোন নেত্রী এভাবে পালিয়ে যায়নি। 

আপনারা যদি মনে করেন, আপনাদের নেত্রী আসবে তাহলে ভুল ভাবছেন। আমরা তা হতে দিবো না। আপনাদের বলবো সাবধান হয়ে যান। নৈরাজ্য সৃষ্টি করলে আমরা কিন্তু বসে থাকবো না।’ ফেনী জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক গাজী হাবিব উল্যাহ মানিক বলেছেন, ‘কারা সন্ত্রাস করার পরিকল্পনা করছেন এগুলো আমরা সবই জানি। সাবধান হয়ে যান। নৈরাজ্যের চেষ্টা করলে পিঠের চামড়াও থাকবেনা। 

আমরা হাতে চুড়ি পরে বসে থাকবোনা। ১৭ বছর পর গণতন্ত্র ফিরে পেয়েছি। গণতন্ত্র, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার দায়িত্ব ছাত্র ভাইদের। ফ্যাসিস্ট যেন ফিরে আসতে না পারে সেজন্য সজাগ থাকার আহবান জানান তিনি। ফেনী জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী বলেছেন, ‘সারাদেশে কারা হত্যা, গুম, নৈরাজ্য চালিয়েছে। হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, নিরীহ মা-বোন, ছাত্র-জনতার উপর নির্বিচারে গুলি চালিয়েছিল। 

আজ তারাই আবার নৈরাজ্য করার জন্য ইন্ডিয়ায় বসে বিভিন্ন ধরনের চক্রান্ত করছে। ছাত্ররা আগামীদিনের ভবিষ্যত। রাতের অন্ধকারে মিছিল-শ্লোগান দিয়ে আবার ফিরে আসার স্বপ্ন দেখছেন তারা ভুলের স্বর্গে আছেন। যেই নেত্রী নেতাকর্মীদের রেখে দেশ ছেড়ে পালিয়ে গেছেন তারাই আবার বলছে ডিসেম্বরে নাকি নেত্রী আসবে। অর্থনীতিকে পঙ্গু করে, ভারতের সাথে আঁতাত করে বিদ্যুত ব্যবস্থা, রাষ্ট্রিয় কোষাগারকে ধুলিস্যাৎ করেছে। 

ছাত্র-জনতাকে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে। খুনীদের বিচার হওয়া পর্যন্ত ছাত্র-জনতাকে রাজপথে থাকার আহবান জানান তিনি।

দেশবার্তা/জেএ


সর্বশেষ সংবাদ 

পাবনায় বজ্রপাতে শিশুসহ ৬ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ১২৬২
আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের নিহত সেনাসদস্যের সংখ্যা বেড়ে ২৩
বিকল্প অর্থায়নে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ

সর্বাধিক পঠিত 

চান্দিনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
জনবল সংকটে ধুঁকছে কক্সবাজার আইকনিক স্টেশন
চাঁদা না দেওয়ায় আশুলিয়ায় সোয়েটার কারখানায় হামলা-লুটপাট
দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
সাংবাদিক দীপু শিকদারকে হুমকি, ক্র্যাবের উদ্বেগ
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement