জ্বালানির মূল্যবৃদ্ধির ধাক্কায় নরসিংদীতে বাড়ছে নিত্যপণ্যের দাম

নরসিংদী প্রতিনিধি

সারাদেশ

জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাবে নরসিংদীতে নিত্যপ্রয়োজনীয় কিছু পণ্যের দাম বাড়তে শুরু করেছে। ডিম, সবজি, মাছ ও মাংসের

2026-09-26T14:39:46+06:00
2026-09-26T14:39:46+06:00
শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
জ্বালানির মূল্যবৃদ্ধির ধাক্কায় নরসিংদীতে বাড়ছে নিত্যপণ্যের দাম
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ২:৩৯ পিএম 
⏲
সংগৃহীত ছবি
জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাবে নরসিংদীতে নিত্যপ্রয়োজনীয় কিছু পণ্যের দাম বাড়তে শুরু করেছে। ডিম, সবজি, মাছ ও মাংসের বাজারে এর প্রভাব পড়েছে। গত এক সপ্তাহের ব্যবধানে পটোল, ঢ্যাঁড়শ, বেগুন, ঝিঙা, ধুন্দল ও করলাসহ বিভিন্ন সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। একই সময়ে কাঁচামরিচ ও টমেটোর দামও বেড়েছে। তবে ফার্মের ডিম, ব্রয়লার মুরগি ও চালের দাম মোটামুটি আগের সপ্তাহের পর্যায়েই রয়েছে। গতকাল নরসিংদী ও মাধবদীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

খুচরা ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন ধরেই নিত্যপণ্যের দামে ওঠানামা চলছে। কখনো কোনো পণ্যের দাম কমছে, আবার কিছুদিনের মধ্যেই তা বেড়ে যাচ্ছে। নতুন করে জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহন ব্যয় বেড়েছে। এর প্রভাবে বিভিন্ন পণ্যের দাম বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। তবে পরিবহন ব্যয় যতটা বেড়েছে, খুচরা পর্যায়ে অনেক পণ্যের দাম তার চেয়ে বেশি হারে বাড়ানো হচ্ছে বলে অভিযোগ নরসিংদীতে বাজার করতে আসা স্থানীয় ক্রেতাদের।

গত ২০ সেপ্টেম্বর ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানো হয়। নতুন দাম ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে। এর আগে ১৯ এপ্রিল ও ১ জুনও জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছিল। ব্যবসায়ীদের দাবি, জ্বালানির দাম বাড়ায় পণ্য পরিবহনে খরচ বেড়েছে। ফলে পাইকারি বাজারে এর প্রভাব পড়ছে এবং সেই বাড়তি ব্যয় খুচরা বাজারেও যুক্ত হচ্ছে।

নরসিংদীর বিভিন্ন বাজারে দেখা গেছে, খুচরা বাজারে বেগুনসহ প্রায় সবজির দাম বেড়েছে। লম্বা বেগুন বাজারভেদে ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগে এ ধরনের বেগুন ৮০ থেকে ৯০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।

করলার দাম কিছুদিন আগে কমে ৮০ টাকা থেকে ৬০ টাকায় নেমেছিল। এখন মানভেদে তা ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ছোট আকারের পটোল ও ঢ্যাঁড়শের দাম বেড়ে কেজিপ্রতি ৬০ থেকে ৮০ টাকা হয়েছে। এক সপ্তাহ আগেও এসব সবজি ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এ ছাড়া ঝিঙা, ধুন্দলসহ বিভিন্ন সবজির দাম ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে।

তবে কাঁচা পেঁপে আগের মতো ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাঁচামরিচের দাম আগের চেয়ে ১০ টাকা বেড়েছে।

মাধবদী কাঁচাবাজারের সবজি বিক্রেতা আনোয়ার হোসেন আনু বলেন, ‘পরিবহন খরচ বেড়েছে। আর তাই পাইকারি বাজারে সবজির দাম বেড়েছে।’ তিনি আরও বলেন, ‘সবজির এলাকা নামে পরিচিত নরসিংদীর শিবপুরের বারিচা ও চৈত্যনা থেকে রাজধানীর কারওয়ান বাজারসহ গাউছিয়াসহ সারা দেশেই পাইকারি বিক্রি হয়। প্রায় সবজিই ৫০-৬০ টাকা কেজি দরে পাইকাররা কিনে আনতেন। জ্বালানি তেলের দাম বাড়ার আগে ঢাকা থেকে নরসিংদীতে মাঝারি আকারের একটি ট্রাকের ভাড়া ছিল ৫/৬ হাজার টাকা। তেলের দাম বাড়ায় ট্রাকভাড়া বেড়ে ৮/১০ হাজার টাকা হয়েছে। এখন কারওয়ান বাজারেই ১০০ টাকার ওপরে বেগুন বিক্রি হচ্ছে।’

মাধবদী কাঁচাবাজারে কথা হয় মাধবদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফজলুল হক মিলনের সঙ্গে। তিনি বলেন, ‘জ্বালানি তেলের দাম বেড়েছে, সেটার প্রভাব পণ্যের ওপর ১-২ টাকা বাড়তে পারে। একবারেই যে ১০-২০ টাকা বাড়িয়ে দিবে, এমনটা হওয়া উচিত নয়। মাধবদী বাজারসহ সারা দেশে একেবারেই কোনো মনিটরিং বা নজরদারি নেই কর্তৃপক্ষের। এই সুযোগে যে যার মতো দাম বাড়াচ্ছে।’

তবে সব পণ্যের দাম বাড়েনি। ফার্মের মুরগির ডিম গত সপ্তাহের মতোই প্রতি ডজন ১৫০ থেকে ১৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগিও বাজারভেদে ১৮৫ থেকে ১৯৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চালের দামেও এখন পর্যন্ত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বড় কোনো প্রভাব দেখা যায়নি।

এ ছাড়া বেড়েছে পাস্তুরিত তরল দুধের দাম। সম্প্রতি কয়েকটি বেসরকারি বাজারজাতকারী প্রতিষ্ঠান প্রতি লিটার দুধের দাম ১০ টাকা পর্যন্ত বাড়িয়েছে। অন্যদিকে আটা ও ময়দার দামও আগের তুলনায় বেশি। দুই সপ্তাহ আগে সরবরাহকারী করপোরেট প্রতিষ্ঠানগুলো আটা-ময়দার দাম বাড়িয়েছে।

নিত্যপণ্যের বাজারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত মনিটরিং করা জরুরি বলে দাবি করছেন নরসিংদীর মধ্যবিত্ত জনগণ।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

খলনায়িকার চরিত্রে অভিনয় করতে চান ক্যাটরিনা কাইফ
ক্যাটনিস এভারডিন চরিত্রে ফিরছেন জেনিফার লরেন্স
ভারতে যৌনপল্লি থেকে ৬ বাংলাদেশি তরুণী উদ্ধার
সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ
সফরসঙ্গী সবাইকে নিয়েই দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী: রুমন

সর্বাধিক পঠিত 

চান্দিনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
জনবল সংকটে ধুঁকছে কক্সবাজার আইকনিক স্টেশন
চাঁদা না দেওয়ায় আশুলিয়ায় সোয়েটার কারখানায় হামলা-লুটপাট
দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
সাংবাদিক দীপু শিকদারকে হুমকি, ক্র্যাবের উদ্বেগ
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement