তেওতা-বালিয়াটিসহ নদীতীরবর্তী এলাকায় পর্যটন শিল্প গড়ার আহ্বান

মানিকগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

শিবালয়ের তেওতা জমিদার বাড়ি, সাটুরিয়ার বালিয়াটি জমিদার বাড়িসহ মানিকগঞ্জের অভ্যন্তরীণ নদীতীরবর্তী এলাকাগুলোকে কাজে লাগিয়ে পর্যটন শিল্প গড়ে তোলার

2026-09-27T15:42:14+06:00
2026-09-27T15:42:14+06:00
শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
তেওতা-বালিয়াটিসহ নদীতীরবর্তী এলাকায় পর্যটন শিল্প গড়ার আহ্বান
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪২ পিএম 
⏲
সংগৃহীত ছবি
শিবালয়ের তেওতা জমিদার বাড়ি, সাটুরিয়ার বালিয়াটি জমিদার বাড়িসহ মানিকগঞ্জের অভ্যন্তরীণ নদীতীরবর্তী এলাকাগুলোকে কাজে লাগিয়ে পর্যটন শিল্প গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বক্তারা।

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে মানিকগঞ্জে আয়োজিত শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় এ আহ্বান জানানো হয়।

জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হাসান খান, জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উপপরিচালক শাহজাহান সিরাজ, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষা কর্মকার ও ট্যুরিস্ট পুলিশের প্রতিনিধি রিপন নাগ।

জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, মানিকগঞ্জে ঐতিহাসিক স্থাপনা, নদ-নদী, গ্রামীণ পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে। এসব সম্ভাবনাময় স্থানকে পরিকল্পিতভাবে সংরক্ষণ ও পর্যটনবান্ধব অবকাঠামো গড়ে তোলা গেলে জেলার পর্যটন খাত আরও বিকশিত হতে পারে। একই সঙ্গে স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানেও এর ইতিবাচক প্রভাব পড়তে পারে।

সভায় জেলার ঐতিহাসিক স্থাপনাগুলো সংরক্ষণ, পর্যটনকেন্দ্রিক অবকাঠামো উন্নয়ন এবং নদীতীরবর্তী এলাকাগুলোকে পর্যটনের আওতায় আনার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) কাজী নাহিদ ইভা, জেলার সব উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের জেলা পর্যায়ের কর্মকর্তাসহ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

খলনায়িকার চরিত্রে অভিনয় করতে চান ক্যাটরিনা কাইফ
ক্যাটনিস এভারডিন চরিত্রে ফিরছেন জেনিফার লরেন্স
ভারতে যৌনপল্লি থেকে ৬ বাংলাদেশি তরুণী উদ্ধার
সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ
সফরসঙ্গী সবাইকে নিয়েই দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী: রুমন

সর্বাধিক পঠিত 

চান্দিনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
জনবল সংকটে ধুঁকছে কক্সবাজার আইকনিক স্টেশন
চাঁদা না দেওয়ায় আশুলিয়ায় সোয়েটার কারখানায় হামলা-লুটপাট
দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
সাংবাদিক দীপু শিকদারকে হুমকি, ক্র্যাবের উদ্বেগ
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement