সারা দেশের ন্যায় ইসলামী শরিয়া ভিত্তিক তফসিলী ব্যাংক আল আরাফা ইসলামী ব্যাংকের ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় আল আরাফা ইসলামী ব্যাংকের মাধবদী শাখার নিজস্ব কার্যালয়ে কেক কেটে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাধবদী শাখা ব্যবস্থাপক আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুরহাটের ঐতিয্যবাহী ব্যবসায়ী প্রতিষ্ঠান ব্রাদার্স ডাইং ও ব্রাদার্স ক্লথের নির্বাহী পরিচালক আলহাজ্ব মোঃ মোতালিব হোসেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলুল হক মিলন, নীলা ডাইং এর সত্বাধিকারী আলহাজ্ব মোঃ সফি উদ্দিন, দেওয়ান হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর আলহাজ্ব মোঃ আব্দুর রব দেওয়ান এবং অঙ্গ শ্রী ডাইং এর পরিচালক আলহাজ্ব বজলুল মজিদ হারুন সহ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের গ্রাহক, শুভানুধায়ী ও কর্মকতা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
৩১ তম প্রতিষ্ঠা বার্ষিকীর দিনটি উদযাপন উপলক্ষে কেকে কাটা, মিষ্টি বিতরণ এবং ব্যাংকে আগত সারাদিন সকল গ্রাহকদের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন শাখা ব্যবস্থাপক। এ ছাড়া বিকেলে ব্যাংকের কর্মকর্তা, কর্মচারীদের সমন্বয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর শোভাযাত্রা মাধবদী বাজার বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করে।
দেশবার্তা/এমআর